ইরানের সঙ্গে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের আধুনিক ক্ষেপণাস্ত্র ও সমরাস্ত্রের মজুত দ্রুত কমে যাচ্ছে বলে সতর্ক করেছেন প্রতিরক্ষা বিশ্লেষকেরা। তাদের আশঙ্কা, বর্তমান গতিতে যুদ্ধ চলতে থাকলে ভবিষ্যতে চীন বা উত্তর কোরিয়ার সঙ্গে সম্ভাব্য সংঘাতে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা চাপে পড়তে পারে। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (CSIS)-এর তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে তাদের থাড ইন্টারসেপ্টরের প্রায় অর্ধেক, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের প্রায় অর্ধেক এবং টমাহক ক্ষেপণাস্ত্রের প্রায় ৩০ শতাংশ ব্যবহার করেছে। বিশেষজ্ঞদের মতে, এই ঘাটতি পূরণে তিন থেকে পাঁচ বছর পর্যন্ত সময় লাগতে পারে। যুক্তরাষ্ট্রের কাছে এখনো বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক সক্ষমতা ও পর্যাপ্ত অস্ত্রভাণ্ডার রয়েছে। তবে অস্ত্রের মজুত দ্রুত…
Author: Desk Report
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি জনপ্রিয় রেস্তোরাঁ-বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৬০ জনের বেশি আহত হয়েছেন, যাদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক। রোববার গভীর রাতে শহরের চাতুচাক জেলার ‘রং বিয়ার না লাত ফ্রাও’ বারে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ও ঘন ধোঁয়ায় পুরো ভবন ছেয়ে গেলে প্রাণ বাঁচাতে শুরু হয় হুড়োহুড়ি। অনেকেই বের হওয়ার পথ না পেয়ে ভবনের ভেতরেই আটকা পড়েন। মঞ্চের কাছাকাছি অংশ থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। কয়েক সেকেন্ডের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে আতঙ্কিত হয়ে দর্শনার্থীরা যে যেদিকে পারেন বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন। সামাজিক…
ফুটবল বিশ্বকাপকে আরও বিস্তৃত করার পরিকল্পনার কথা আবারও সামনে আনলেন জিয়ান্নি ইনফান্তিনো। ২০২৬ বিশ্বকাপে দলসংখ্যা ৩২ থেকে বাড়িয়ে ৪৮ করার পর এবার ২০৩০ সালের শতবর্ষী বিশ্বকাপ ৬৪ দল নিয়ে আয়োজনের সম্ভাবনা খতিয়ে দেখছে ফিফা। সুইস সংবাদমাধ্যম ‘ব্লুউইন’-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে ইতিবাচক অবস্থানের কথা জানিয়েছেন ফিফা সভাপতি। ইনফান্তিনোর ভাষ্য, ৪৮ দলের বর্তমান বিশ্বকাপ ফরম্যাট মাঠের প্রতিযোগিতা থেকে শুরু করে বাণিজ্যিক দিক- সব ক্ষেত্রেই প্রত্যাশার চেয়ে বেশি সফল হয়েছে। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই ২০৩০ বিশ্বকাপে আরও ১৬টি দল যুক্ত করে ৬৪ দলের আসর আয়োজনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে ইতিহাসে সবচেয়ে বড় বিশ্বকাপের সাক্ষী হবে ফুটবল…
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে বীর মুক্তিযোদ্ধাদের পাশাপাশি অসংখ্য নারীও রেখেছেন অনন্য অবদান। কেউ যুদ্ধক্ষেত্রে অস্ত্র হাতে লড়েছেন, কেউ আহত মুক্তিযোদ্ধাদের জীবন বাঁচিয়েছেন, কেউ রাজনৈতিক ও সাংগঠনিক নেতৃত্ব দিয়েছেন, আবার কেউ সংস্কৃতি, সাহিত্য ও জনমত গঠনের মাধ্যমে স্বাধীনতার আন্দোলনকে শক্তিশালী করেছেন। তাঁদের সাহস, ত্যাগ ও নেতৃত্ব শুধু ১৯৭১ সালের বিজয় অর্জনেই নয়, স্বাধীন বাংলাদেশের ভিত্তি নির্মাণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। মুক্তিযুদ্ধের ইতিহাসে এমনই সাতজন বিশিষ্ট নারী-ক্যাপ্টেন সিতারা বেগম, সৈয়দা সাজেদা চৌধুরী, বেগম মুশতারী শফী, তারামন বিবি, কাকন বিবি, সুফিয়া কামাল ও জাহানারা ইমাম-বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামে নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদান রেখে চিরস্মরণীয় হয়ে আছেন। যুদ্ধক্ষেত্রের জীবনরক্ষাকারী নেতা ক্যাপ্টেন সিতারা বেগম ক্যাপ্টেন সিতারা…
মানবাধিকার, গণতন্ত্র ও রাজনৈতিক অন্তর্ভুক্তি নিয়ে বিশ্ববিশেষজ্ঞদের আলোচনা; বক্তব্য রাখবেন সজীব ওয়াজেদ জয়। যুক্তরাজ্যের প্রখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উলফসন কলেজে আজ (১৩ জুলাই ২০২৬) অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার এবং রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে একটি আন্তর্জাতিক সেমিনার। “Bangladesh at a Democratic Crossroads: Human Rights, Political Inclusion, and the Future of Democratic Governance” শীর্ষক এ আয়োজনে দেশি-বিদেশি বিশিষ্ট শিক্ষাবিদ, আইনজ্ঞ, মানবাধিকারকর্মী, কূটনীতিক এবং নীতিনির্ধারকেরা অংশ নেবেন। সেমিনারটির আয়োজন করেছে Global Center for Democratic Governance (GCDG)। এটি অনুষ্ঠিত হবে Leonard Wolfson Auditorium, Wolfson College, University of Oxford-এ। বাংলাদেশ সময় অনুযায়ী রাতের দিকে এবং যুক্তরাজ্যের সময় বিকেল ৫টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে। সেমিনারের…
রংপুরে বাংলাদেশ সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ অনুশীলনের ভিডিওকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে যুদ্ধের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। ভিডিওটির একটি অংশে একজন সেনা সদস্যকে উপস্থিত জনাবিশেক সেনাবাহিনীর পোষাক পরিহিত সেনাসদস্যদের সামনে দেশপ্রেম ও ভারতের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিয়ে বক্তব্য দিতে শোনা যায়। ভারতের বিরুদ্ধে উস্কানীমূলক বক্তব্য দিয়ে সেনাসদস্যদের প্রস্তুত থাকার কথা জানানো হয়। রংপুর জেলার কিছু অঞ্চল নিয়ে সম্ভাব্য হুমকি মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনী বিশেষ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে- এমন দাবী করে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়। উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ অনুশীলনের সময় ধারণ করা একটি ভিডিওকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। ভিডিওতে একজন সেনা সদস্যকে বলতে শোনা যায়; “আপনারা…
ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ যেন নীরব ঘাতকে পরিণত হয়েছে। মাত্র আট দিনের অস্বাভাবিক গরমে প্রাণ হারিয়েছেন ১০ হাজারেরও বেশি মানুষ। প্রচণ্ড তাপদাহে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন বয়স্করা। বিশেষজ্ঞরা বলছেন, এটি শুধু একটি আবহাওয়াজনিত ঘটনা নয়; বরং মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাবেরই আরেকটি সতর্ক সংকেত। ইউরোপভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা ইউরোমোমো (Euromomo) রোববার প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, গত ২০ থেকে ২৮ জুন পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৭টি সদস্য দেশে বয়ে যাওয়া তীব্র তাপপ্রবাহে ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে প্রায় ৯ হাজারই ৬৫ বছর বা তার বেশি বয়সী, যা প্রবীণ জনগোষ্ঠীর ওপর তাপপ্রবাহের মারাত্মক প্রভাবকে স্পষ্টভাবে তুলে ধরেছে। ইউরোমোমোর কর্মকর্তা এবং ডেনমার্কের…
গাইবান্ধার রাম মন্দিরের নির্মাতা হিসেবে পরিচিত হরিদাসকে গভীর রাতে মন্দির প্রাঙ্গণ থেকে আটক করেছে ডিবি। সোমবার দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্য পরিচয়ে কয়েকজন ব্যক্তি মন্দিরে প্রবেশ করে তাকে আটক করে নিয়ে যান। ঘটনাটি ছড়িয়ে পড়ার পর এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। বরাতে জানা যায়, রাত সাড়ে ১২টার দিকে একদল ব্যক্তি নিজেদের জেলা ডিবির সদস্য পরিচয় দিয়ে মন্দিরে প্রবেশ করেন। তারা হরিদাস বাবুর সঙ্গে কথা বলার কথা বলতে তাকে বাইরে আসতে বলেন। এ সময় তাকে তার ব্যবহৃত মোবাইল ফোনগুলো সঙ্গে নিতে এবং মন্দিরের সব চাবি নিয়ে আসার জন্যও বলা…
দেশের দক্ষিণ ও উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় চলমান ভয়াবহ বন্যা ও পাহাড় ধসের প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের কঠোর সমালোচনা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। দলটির দাবি, দুর্যোগের এই সংকটময় সময়ে সরকার কার্যকর ত্রাণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনায় ব্যর্থ হয়েছে। একই সঙ্গে আওয়ামী লীগ জানিয়েছে, অতীতের মতো এবারও তারা বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে বদ্ধপরিকর। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আওয়ামী লীগ জানায়, দেশের ১১টি জেলায় বন্যা ও পাহাড় ধসে বহু মানুষের প্রাণহানি এবং লাখো মানুষ মানবেতর জীবনযাপন করছে। দলটির ভাষ্য অনুযায়ী, দুর্গত এলাকায় খাদ্য, বিশুদ্ধ পানি, ওষুধ ও নিরাপদ আশ্রয়ের তীব্র সংকট দেখা দিয়েছে। কিন্তু এমন পরিস্থিতিতেও সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিতে পারেনি বলে অভিযোগ…
রাজশাহীর চারঘাট পৌরসভায় ভবন নির্মাণে নিয়ম-কানুন যেন কাগজেই সীমাবদ্ধ। গত প্রায় দেড় বছরে একটি ভবনেরও নকশা অনুমোদন দেওয়া হয়নি, অথচ একই সময়ে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে শত শত আবাসিক ও বাণিজ্যিক ভবন নির্মাণ হয়েছে প্রকাশ্যেই। অনুমোদন ছাড়াই এসব নির্মাণ চললেও কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি পৌর কর্তৃপক্ষ। ফলে সরকার হারিয়েছে বিপুল পরিমাণ রাজস্ব, আর পরিকল্পনাহীন নগরায়ণের ঝুঁকিতে পড়েছে পুরো পৌর এলাকা। প্রশাসনিক শিথিলতা, দায়িত্বে অবহেলা এবং দুর্নীতির সুযোগে ভবন নির্মাণে এক ধরনের নৈরাজ্য সৃষ্টি হয়েছে। অনেক ভবন মালিকের দাবি, নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ না করেও অনৈতিকভাবে অর্থ লেনদেনের মাধ্যমে “মৌখিক অনুমোদন” দেওয়া হয়েছে। কোথাও আবার প্রকৌশল বিভাগে টাকা নেওয়ার অভিযোগ থাকলেও পৌরসভার…

