বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মিশরের বিপক্ষে আর্জেন্টিনার জয়কে ঘিরে রেফারিং নিয়ে বিতর্ক এখনও থামেনি। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন ফুটবল বিশ্লেষক- অনেকেই অভিযোগ তুলেছেন, ম্যাচটিতে গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত আর্জেন্টিনার পক্ষে গেছে। সেই সঙ্গে নতুন করে সামনে এসেছে বহুদিনের পুরোনো অভিযোগ- বড় আসরে নাকি আর্জেন্টিনা অতিরিক্ত সুবিধা পায়। তবে এসব অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ সুইজারল্যান্ডের প্রধান কোচ মুরাত ইয়াকিন। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট জানিয়ে দেন, বর্তমান ফুটবলে ভিএআরের উপস্থিতিতে ম্যাচ পরিচালনা আগের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি নির্ভুল ও স্বচ্ছ। ইয়াকিন বলেন, “মিশরের কোচ এবং খেলোয়াড়রা বলছেন যে রেফারিরা আর্জেন্টিনাকে সাহায্য করছে। কিন্তু আমার…
Author: Desk Report
যুক্তরাষ্ট্রে অভিবাসনপ্রত্যাশী বাংলাদেশি নাগরিকদের জন্য অভিবাসী (ইমিগ্র্যান্ট) ভিসা সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্তের পেছনের কারণ ব্যাখ্যা করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। দূতাবাস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণমূলক (পাবলিক বেনিফিট) সুবিধার ওপর সম্ভাব্য নির্ভরশীলতা এবং ভিসা যাচাই-বাছাই প্রক্রিয়াকে আরও কার্যকর ও কঠোর করার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার (১১ জুলাই) এক বিবৃতিতে মার্কিন দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করা দেশটির সরকারের অন্যতম দায়িত্ব। সে কারণে নতুন অভিবাসীরা যেন অবৈধভাবে সরকারি কল্যাণমূলক সুবিধা গ্রহণ না করেন এবং সরকারি সহায়তার ওপর দীর্ঘমেয়াদে নির্ভরশীল হয়ে না পড়েন, তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। দূতাবাসের ভাষ্য অনুযায়ী, চলতি বছরের ২১ জানুয়ারি থেকে…
প্রাক্কলন না মেনে কাজ, ল্যাবে পাঠানো হয়েছে ইটের নমুনা; তদন্ত শেষে ব্যবস্থা নেওয়ার কথা এলজিইডির পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় তিস্তা নদী থেকে জালিয়াপাড়া বাঁধ পর্যন্ত ২ দশমিক ২২৫ কিলোমিটার সড়ক উন্নয়ন প্রকল্পে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। প্রায় ২ কোটি ৬ লাখ ৬০ হাজার ৮৬৯ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এই প্রকল্পে প্রাক্কলন (এস্টিমেট) অনুসরণ না করে নিম্নমানের ইটের খোয়া, অতিরিক্ত বালু এবং নির্ধারিত মাপের বাইরে বড় আকারের খোয়া ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। ফলে প্রকল্পের গুণগত মান ও সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, বর্তমান সরকারের আমলে উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির…
তিব্বতে ব্রহ্মপুত্র নদের উজানে (ইয়ারলুং সাংপো) নির্মাণাধীন বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্পকে ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। চীনের সরকারি তত্ত্বাবধানে পরিচালিত এক ভূতাত্ত্বিক গবেষণায় সতর্ক করা হয়েছে, বিশাল এই মেগা বাঁধের ঠিক নিচেই রয়েছে একটি সক্রিয় ভূ-ফাটল (ফল্ট লাইন), যা ভবিষ্যতে শক্তিশালী ভূমিকম্প বা ভূমিধসের মাধ্যমে বাঁধটির নিরাপত্তা এবং আশপাশের গুরুত্বপূর্ণ অবকাঠামোর জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। একই সঙ্গে এই প্রকল্পের সম্ভাব্য প্রভাব নিয়ে নতুন করে উদ্বেগ বেড়েছে ভাটির দেশ ভারত ও বাংলাদেশেও। গত মাসে রাষ্ট্রায়ত্ত চায়না জিওলজিক্যাল সার্ভে-এর তত্ত্বাবধানে প্রকাশিত চীনা ভাষার গবেষণা সাময়িকী সেডিমেন্টারি জিওলজি অ্যান্ড টেথিয়ান জিওলজি-তে এ সংক্রান্ত গবেষণাটি প্রকাশিত হয়। গবেষণাটি পরিচালনা করেন…
আদিত্য প্রতাপ ঘোষের কলাম বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা এমন এক ব্যক্তিত্ব, যাকে ঘিরে বিতর্ক, প্রশংসা, সমালোচনা ও রাজনৈতিক মেরুকরণ সবকিছুই সমানভাবে প্রবল। কিন্তু একটি বিষয় অস্বীকার করার সুযোগ নেই- তিনি এখনও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের কাছে বাংলাদেশ বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক চরিত্র। সাম্প্রতিক সময়ে ডিসেম্বরে দেশে ফিরে আদালতে লড়াই করার পরিকল্পনার কথা জানিয়ে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স-কে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকার প্রকাশের পর সেটিই আবারও স্পষ্ট হয়ে উঠেছে। রয়টার্সের প্রতিবেদন প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই খবরটি ছড়িয়ে পড়ে বিশ্বের প্রায় সমস্ত সংবাদ মাধ্যমে। ইউরোপ, উত্তর আমেরিকা, এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও ওশেনিয়ার সব গুরুত্বপূর্ণ সংবাদমাধ্যম একযোগে বিষয়টি গুরুত্বের সঙ্গে প্রকাশ করে। ১৩০টিরও বেশি আন্তর্জাতিক, জাতীয়…
বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য, বিবৃতি, অডিও কিংবা ভিডিও প্রচার না করতে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোর প্রতি সরকারের আহ্বান ঘিরে নতুন করে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। একজন রাজনৈতিক ব্যক্তিত্বের বক্তব্য প্রচার বন্ধের উদ্যোগ মতপ্রকাশের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা এবং জনগণের তথ্য জানার অধিকারের ওপর বড় ধরনের চাপ তৈরি করছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশনা এবং প্রচলিত আইনের আলোকে এই আহ্বান জানানো হয়েছে। তবে সমালোচকদের প্রশ্ন- আদালতের একটি নির্দেশনা বাস্তবায়নের নামে কি একটি রাজনৈতিক কণ্ঠকে সম্পূর্ণভাবে জনপরিসর থেকে সরিয়ে দেওয়া হচ্ছে? গণতান্ত্রিক ব্যবস্থায় কোনো ব্যক্তি, এমনকি অভিযুক্ত বা সাজাপ্রাপ্ত রাজনৈতিক নেতার বক্তব্যও সংবাদমূল্য বিবেচনায় গণমাধ্যমে আলোচিত…
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড ও নরওয়ের লড়াইকে ঘিরে যতটা আলোচনা দুই দলের, তার চেয়েও বেশি নজর থাকছে দুই মহাতারকা স্ট্রাইকার হ্যারি কেইন ও আর্লিং হালান্ডের মুখোমুখি দ্বৈরথে। গোলের ক্ষুধা, দুর্দান্ত ফর্ম এবং দলের ভরসার প্রতীক- সব মিলিয়ে আজকের ম্যাচে কে হাসবেন শেষ হাসি, সেটিই এখন ফুটবলপ্রেমীদের সবচেয়ে বড় কৌতূহল। ইংল্যান্ডে জন্ম নেওয়া হলেও জাতীয় দলে নরওয়ের প্রতিনিধিত্ব করা হালান্ডের কাছে ম্যাচটি বাড়তি আবেগের। ক্লাব ফুটবলে ম্যানচেস্টার সিটির জার্সিতে ইংল্যান্ডের মাঠেই নিজের সাম্রাজ্য গড়েছেন তিনি। এবার সেই পরিচিত পরিবেশেই বিশ্বকাপের মঞ্চে ইংল্যান্ডের স্বপ্ন ভাঙতে মাঠে নামবেন নরওয়ের সবচেয়ে বড় অস্ত্র। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত ৭ গোল করে দুর্দান্ত ছন্দে আছেন হালান্ড।…
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের হাতে তিনি নিহত হলে কী ধরনের প্রতিক্রিয়া জানানো হবে, সে বিষয়ে আগেই প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে রেখেছেন। তার ভাষ্য, এমন পরিস্থিতি সৃষ্টি হলে ইরানের বিরুদ্ধে নজিরবিহীন সামরিক অভিযান চালানো হবে। সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “যদি আমার কিছু হয়, তাহলে তাদের ওপর এমন মাত্রায় বোমা ফেলা হবে, যা তারা আগে কখনো দেখেনি।” তিনি জানান, সম্ভাব্য এমন পরিস্থিতি মোকাবিলায় আগেভাগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময় এসেছে, যখন আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে ইসরায়েলের গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে দাবি করা হয়েছে যে, ইরান নাকি তাকে হত্যার…
মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা। ভয়াবহ এই দুর্যোগে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ১১৮ জনে। আহত হয়েছেন আরও ১৬ হাজার ৭৪০ জন। এখনও কয়েক হাজার মানুষ নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার দেশটির পার্লামেন্ট প্রধান হোর্হে রদ্রিগেজ টেলিগ্রামে দেওয়া এক বার্তায় সর্বশেষ হতাহতের তথ্য জানান। গত ২৪ জুন রিখটার স্কেলে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প দেশটিতে আঘাত হানে। শতাধিক বছরের মধ্যে এটিই ছিল ভেনেজুয়েলার সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উপকূলীয় লা গুয়াইরা অঙ্গরাজ্য, যেখানে…
জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের তালোড়া বাইগুনি খাল পুনর্খনন প্রকল্পে প্রায় ৫২ লাখ টাকা সরকারি অর্থ ব্যয়ের পরও কাজের মান, শ্রমিক নিয়োগ এবং বৃক্ষরোপণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, সরকারি নকশা অনুযায়ী খাল খনন না করেই কাজ শেষ দেখানোর চেষ্টা চলছে। একই সঙ্গে প্রকৃত দরিদ্র শ্রমিকদের বাদ দিয়ে প্রকল্প সভাপতির স্বজন ও সচ্ছল ব্যক্তিদের শ্রমিক তালিকায় অন্তর্ভুক্ত করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগও উঠেছে। উন্নয়নের নামে পরিচালিত এই প্রকল্পে সরকারি অর্থের যথাযথ ব্যবহার হয়নি। বরং নিম্নমানের কাজ, স্বজনপ্রীতি এবং তদারকির ঘাটতির কারণে প্রকল্পটি এখন প্রশ্নবিদ্ধ। এ ঘটনায় স্থানীয় প্রশাসনের পাশাপাশি বর্তমান বিএনপি সরকারের স্থানীয় পর্যায়ের উন্নয়ন কার্যক্রমের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন…

