Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Wednesday, July 15 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » ইংল্যান্ডকে ‘হানাদার ও জবরদখলকারী’ বললেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট
    খেলাধুলা

    ইংল্যান্ডকে ‘হানাদার ও জবরদখলকারী’ বললেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট

    Desk ReportBy Desk ReportJuly 15, 2026No Comments705 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে বহুল প্রতীক্ষিত ম্যাচের আগে ফুটবলের উত্তেজনার সঙ্গে নতুন করে আলোচনায় উঠে এসেছে আর্জেন্টিনা ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের ভূখণ্ড বিরোধ। ফকল্যান্ড (আর্জেন্টিনার ভাষায় মালভিনাস) দ্বীপপুঞ্জকে কেন্দ্র করে দুই দেশের ঐতিহাসিক দ্বন্দ্বের প্রসঙ্গ টেনে ইংল্যান্ডকে ‘হানাদার’ ও ‘জবরদখলকারী’ দেশ হিসেবে আখ্যা দিয়েছেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট ভিক্টোরিয়া ভিয়ারুয়েল।

    বাংলাদেশ সময় বুধবার রাত ১টায় আটলান্টায় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ সেমিফাইনালকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ভিয়ারুয়েল বলেন, “আমরা একটি জবরদখলকারী জলদস্যু দেশের বিপক্ষে খেলতে যাচ্ছি। এটি শুধু একটি ফুটবল ম্যাচ নয়, এর চেয়েও অনেক বড় কিছু। আমি রাজনৈতিকভাবে সঠিক বা অনুভূতিহীন মন্তব্য করতে পারব না।”

    তিনি আরও বলেন, আর্জেন্টিনা কখনোই ফকল্যান্ড দ্বীপপুঞ্জের দাবি থেকে সরে আসবে না। নিজের পোস্টে তিনি লেখেন, “মালভিনাস আমাদের, দিয়েগো আমাদের, আর হানাদারদের রুখে দিতে এটি লিওনেল মেসির শেষ সুযোগ। এগিয়ে যাও আর্জেন্টিনা!” তার এই মন্তব্য মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

    ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে আর্জেন্টিনা ও যুক্তরাজ্যের বিরোধ প্রায় দুই শতাব্দীর পুরোনো। ১৯৮২ সালে দ্বীপটির নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের মধ্যে প্রায় আড়াই মাসব্যাপী যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে যুক্তরাজয় জয়ী হলেও আর্জেন্টিনা এখনো দ্বীপটির ওপর নিজেদের সার্বভৌম দাবি বজায় রেখেছে। ফলে দুই দেশের ফুটবল লড়াইয়ে প্রায়ই এই ইতিহাস নতুন করে আলোচনায় উঠে আসে।

    তবে রাজনৈতিক বক্তব্যের বিপরীতে আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি ম্যাচটিকে শুধুই ফুটবল হিসেবেই দেখতে চান। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, “ফকল্যান্ড ইস্যু আমাদের ইতিহাসের একটি বেদনাদায়ক অধ্যায়। কিন্তু বহু বছর আগের সেই ঘটনার সঙ্গে এই ম্যাচের কোনো সম্পর্ক নেই। এটি একটি ফুটবল ম্যাচ, রাজনৈতিক লড়াই নয়। দুটিকে এক করে দেখা ঠিক হবে না।”

    বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় এই সেমিফাইনাল ঘিরে মাঠের লড়াইয়ের পাশাপাশি মাঠের বাইরেও রাজনৈতিক ও ঐতিহাসিক বক্তব্য নতুন মাত্রা যোগ করেছে। এখন দেখার বিষয়, উত্তেজনাপূর্ণ এই লড়াইয়ে শেষ হাসি হাসে ইংল্যান্ড, নাকি লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ বিষয়ে আন্তর্জাতিক সেমিনার আজ

    July 13, 202625,657

    রংপুর ঘিরে যুদ্ধের গুঞ্জন, সামাজিক মাধ্যমে ভাইরাল সেনাবাহিনীর প্রশিক্ষণ ভিডিও

    July 13, 202618,630

    শেখ হাসিনা কেনো বিশ্ব মিডিয়ার কেন্দ্রবিন্দু?

    July 11, 202612,051

    মেহেরুননেসা; যে কবির রক্তস্নাতে স্বাধীন বাংলার পতাকা

    July 12, 20268,968
    ব্রেকিং নিউজ
    খেলাধুলা

    ইংল্যান্ডকে ‘হানাদার ও জবরদখলকারী’ বললেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট

    July 15, 2026705

    বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে বহুল প্রতীক্ষিত ম্যাচের আগে ফুটবলের উত্তেজনার সঙ্গে নতুন করে আলোচনায় উঠে…

    স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়িতে ৬ হাজার ইয়াবা সহ আটক ৩

    July 15, 2026

    দীর্ঘ দুই দশক নিষিদ্ধ থাকার পর কোলকাতায় ফিরছেন তসলিমা নাসরিন

    July 15, 2026

    ‘১,৪০০ নিহতের’ দাবির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করুক জাতিসংঘ: অক্সফোর্ডের আন্তর্জাতিক সেমিনারে সজীব ওয়াজেদ জয়

    July 15, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?