Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Thursday, August 20 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » ‘রাস্তায় তীব্র গরম, এসি বাস ছাড়া চালানো কঠিন’: পিংক বাসের নারী চালক
    ব্রেকিং

    ‘রাস্তায় তীব্র গরম, এসি বাস ছাড়া চালানো কঠিন’: পিংক বাসের নারী চালক

    Desk ReportBy Desk ReportAugust 20, 2026No Comments553 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও সুশৃঙ্খল যাতায়াত নিশ্চিত করতে রাজধানীতে চালু হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) গোলাপি রঙের বিশেষ ‘পিংক বাস’ সার্ভিস। তবে চালু হওয়ার পরদিনই এই বাসের এক নারী চালকের বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। প্রচণ্ড গরমে রাস্তায় এসি বাস ছাড়া গাড়ি চালানো কঠিন বলে জানিয়েছেন তিনি।

    বুধবার (১৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ওই নারী চালককে পিংক বাস চালানোর অভিজ্ঞতা সম্পর্কে কথা বলতে দেখা যায়। তবে ভিডিওতে তার নাম-পরিচয় জানা যায়নি।

    গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে ওই নারী চালক বলেন, ‘প্রচণ্ড গরমে রাস্তায় এসি বাস ছাড়া চালানো সম্ভব নয়। অটোগাড়ি হলে ভালো হয়।’

    পিংক বাস চালানোর অভিজ্ঞতা জানতে চাইলে তিনি বলেন, ‘অভিজ্ঞতা কী, আমরা তো পেশাদার চালক। গাড়ি চালাতে পারি, এই তো।’

    তার এই সংক্ষিপ্ত বক্তব্যের পর থেকেই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে রাজধানীর তীব্র গরম, যানজট ও দীর্ঘ সময় রাস্তায় থাকার বাস্তবতায় গণপরিবহনের চালকদের কর্মপরিবেশ নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে।

    এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে মহিলা বাস সার্ভিসের উদ্বোধন করা হয়। সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন কার্যক্রমের অংশ হিসেবে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে এই বিশেষ সেবা চালু করা হয়েছে বলে জানিয়েছে বিআরটিসি।

    প্রাথমিকভাবে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে ১০টি পিংক বাস চলাচল করবে। এর পাশাপাশি বগুড়ায় দুটি ও চট্টগ্রামে দুটি বাসসহ ঢাকার বাইরে আরও চারটি বাস এই সেবার আওতায় থাকবে।

    বিআরটিসি সূত্রে জানা গেছে, রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা যুক্ত করে পিংক বাসের রুট নির্ধারণ করা হয়েছে।

    মতিঝিল বাস ডিপোর অধীনে
    নতুন বাজার (কোকাকোলা)-মতিঝিল এবং তালতলা-মতিঝিল রুটে বাস চলবে।

    কোকাকোলা, নতুন বাজার, উত্তর বাড্ডা, মধ্য বাড্ডা, মেরুল বাড্ডা, রামপুরা, আবুল হোটেল, মালিবাগ, কাকরাইল, পল্টন ও গুলিস্তান হয়ে মতিঝিলে যাবে বাস।

    অন্যদিকে তালতলা-মতিঝিল রুটে তালতলা, খিলগাঁও রেলগেট, বাসাবো, বৌদ্ধমন্দির, মুগদা, কমলাপুর রেলস্টেশন, আরামবাগ, শাপলা চত্বর ও সচিবালয় হয়ে মতিঝিলে চলাচল করবে।

    ডেমরা স্টাফ কোয়ার্টার-জিপিও রুটে চলবে একটি বাস। এটি ডেমরা স্টাফ কোয়ার্টার, বাঁশের পুল, কাজলা, যাত্রাবাড়ী, জনপথ মোড়, গুলিস্তান, পল্টন, সচিবালয় ও মৎস্য ভবন হয়ে জিপিও পর্যন্ত যাবে।

    মিরপুর-১০-মতিঝিল রুটে বাস চলবে। রুটটি মিরপুর-১০, টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলী, আসাদগেট, কলাবাগান, শাহবাগ ও পল্টন হয়ে মতিঝিল পর্যন্ত বিস্তৃত।

    মিরপুর-মতিঝিল এবং মিরপুর-১২-মতিঝিল রুটে বাস চলবে। মিরপুর-মতিঝিল রুটে মিরপুর-১২, মিরপুর-১০, মিরপুর-১, টেকনিক্যাল, শ্যামলী, ফার্মগেট, শাহবাগ ও গুলিস্তান হয়ে মতিঝিলে যাবে বাস।

    আর মিরপুর-১২-মতিঝিল রুটে মিরপুর-১২, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, ফার্মগেট, শাহবাগ, প্রেস ক্লাব ও গুলিস্তান হয়ে মতিঝিলে চলাচল করবে।

    মোহাম্মদপুর-মতিঝিল রুটে চলবে বিশেষ বাস। এ পথে মোহাম্মদপুর, শংকর, ধানমণ্ডি-১৫, সিটি কলেজ, নিউ মার্কেট, এলিফ্যান্ট রোড, শাহবাগ ও পল্টন হয়ে মতিঝিলে যাবে বাস।

    আব্দুল্লাহপুর-মতিঝিল রুটে চলবে বাস। এতে আব্দুল্লাহপুর, বিমানবন্দর, খিলক্ষেত, বিশ্বরোড, কুড়িল, বনানী, মহাখালী, ফার্মগেট, শাহবাগ, প্রেস ক্লাব ও গুলিস্তান হয়ে মতিঝিলে যাতায়াত করা যাবে।

    গাজীপুর-বিমানবন্দর রুটেও বিশেষ বাস চলবে। রুটটি গাজীপুর, শিববাড়ী, গাজীপুর চৌরাস্তা, মালেকের বাড়ি, বোর্ডবাজার, গাজীপুরা, কলেজগেট, স্টেশন রোড, আব্দুল্লাহপুর ও আশপুর হয়ে বিমানবন্দর পর্যন্ত যাবে।

    রাজধানীর বাইরে বগুড়ায় শেরপুর-মাটিডালি রুটে দুটি এবং চট্টগ্রামে কালুরঘাট-পতেঙ্গা রুটে দুটি পিংক বাস চালু করা হয়েছে।

    চট্টগ্রামের বাসগুলো কালুরঘাট, কাপ্তাই রাস্তার মাথা, বহদ্দারহাট, মুরাদপুর, ২ নম্বর গেট, জিইসি মোড় ও লালখান বাজারসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলো দিয়ে চলাচল করবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    ছয় মাসেই জনআস্থার শূন্যে বিএনপি

    August 18, 202675,965

    ভারতে শেখ হাসিনার নিরাপত্তায় নজিরবিহীন সুরক্ষাবলয়; ‘প্রেসিডেন্ট প্রোটোকল’ সমমানের নিরাপত্তা- তদারকিতে অজিত দোভাল

    August 4, 202669,438

    ওবায়দুল কাদেরঃ রাজনীতির দীর্ঘ পথের এক নির্মাণশীল অধ্যায়

    August 12, 202649,818

    গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্যে ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি

    August 3, 202648,641
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    ‘রাস্তায় তীব্র গরম, এসি বাস ছাড়া চালানো কঠিন’: পিংক বাসের নারী চালক

    August 20, 2026553

    নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও সুশৃঙ্খল যাতায়াত নিশ্চিত করতে রাজধানীতে চালু হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের…

    কার্গো সংকটে কাটছে না গ্যাসের ঘাটতি

    August 20, 2026

    জ্বালানি তেল আমদানিতে ব্যয় দ্বিগুণ; এক বছরে বাড়ল ৫৫০ কোটি ডলার

    August 20, 2026

    ফিলিস্তিনে সহায়তা বাড়াচ্ছে ভারত, নির্মাণ হবে ২০০ শয্যার অত্যাধুনিক হাসপাতাল

    August 20, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?