Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Thursday, July 9 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » বিএনপি সরকারের বিদেশি বিনিয়োগ নীতিতে বড় ধাক্কা, প্রথম প্রান্তিকে কমেছে ৪৪ শতাংশ
    ব্রেকিং

    বিএনপি সরকারের বিদেশি বিনিয়োগ নীতিতে বড় ধাক্কা, প্রথম প্রান্তিকে কমেছে ৪৪ শতাংশ

    Desk ReportBy Desk ReportJuly 9, 2026No Comments966 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) প্রবাহে আবারও বড় ধরনের ধাক্কার চিত্র উঠে এসেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, চলতি পঞ্জিকা বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে নিট বিদেশি বিনিয়োগ আগের বছরের একই সময়ের তুলনায় ৪৩ দশমিক ৮৪ শতাংশ কমেছে। সংশ্লিষ্টরা বলছেন, বিনিয়োগবান্ধব পরিবেশের ঘাটতি, জ্বালানি সংকট, নীতিগত অনিশ্চয়তা এবং অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে বিদেশি বিনিয়োগে প্রত্যাশিত গতি আসেনি। এমনকি সরকারের বিদেশি বিনিয়োগ আকর্ষণের বিভিন্ন উদ্যোগ ও নীতিও এখন পর্যন্ত দৃশ্যমান সুফল বয়ে আনতে পারেনি।

    মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ তথ্যে দেখা যায়, চলতি বছরের প্রথম তিন মাসে দেশে নিট এফডিআই এসেছে ৪৪ কোটি ৭৩ লাখ মার্কিন ডলার। আগের বছরের একই সময়ে এই পরিমাণ ছিল ৭৯ কোটি ৬৬ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে বিদেশি বিনিয়োগ কমেছে প্রায় ৪৪ শতাংশ।

    পরিসংখ্যান অনুযায়ী, জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত মোট ১১০ কোটি ৪৩ লাখ ডলারের বিদেশি বিনিয়োগ দেশে এলেও এর মধ্যে ৬৫ কোটি ৭০ লাখ ডলার বিদেশি বিনিয়োগকারীরা মুনাফা বা মূলধন হিসেবে প্রত্যাহার করে নিয়েছেন। ফলে নিট বিনিয়োগ নেমে এসেছে মাত্র ৪৪ কোটি ৭৩ লাখ ডলারে।

    অন্যদিকে, ২০২৫ সালের একই সময়ে মোট ১৫৭ কোটি ৮৩ লাখ ডলারের এফডিআই এসেছিল। সেবার বিদেশি বিনিয়োগকারীরা ৭৮ কোটি ১৭ লাখ ডলার প্রত্যাহার করলেও নিট বিনিয়োগ ছিল ৭৯ কোটি ৬৬ লাখ ডলার।

    চলতি বছরের প্রথম প্রান্তিকে নিট ইক্যুইটি বিনিয়োগ এসেছে মাত্র ৭ কোটি ৮২ লাখ ডলার, যা এক বছর আগে ছিল ২৬ কোটি ৩৯ লাখ ডলার। পুনর্বিনিয়োগ থেকে এসেছে ৩৪ কোটি ২৯ লাখ ডলার, আর আন্তঃকোম্পানি ঋণ থেকে এসেছে মাত্র ২ কোটি ৬১ লাখ ডলার। গত বছরের একই সময়ে আন্তঃকোম্পানি ঋণ ছিল ৩৪ কোটি ১৫ লাখ ডলার।

    বাংলাদেশে বিদেশি বিনিয়োগের বড় অংশই নতুন প্রকল্পে নয়; বরং আগে থেকেই পরিচালনাধীন কোম্পানিগুলোর মুনাফা পুনর্বিনিয়োগের মাধ্যমে আসে। নতুন বিনিয়োগের প্রবাহ এখনও আশানুরূপ নয়।

    অর্থনীতিবিদ এম মাসরুর রিয়াজ বলেন, কয়েক বছর ধরেই দেশে বিদেশি বিনিয়োগের পরিবেশ দুর্বল রয়েছে। রাজনৈতিক অনিশ্চয়তা, বিনিয়োগবান্ধব পরিবেশের ঘাটতি এবং নীতিগত নানা জটিলতার কারণে বিদেশি বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে এবং প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন হলে ভবিষ্যতে পরিস্থিতির উন্নতি হতে পারে।

    বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন এফআইসিসিআইর সভাপতি রূপালী হক চৌধুরী বলেন, নতুন বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে হলে গ্যাস ও বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ, উন্নত লজিস্টিকস, শক্তিশালী অবকাঠামো এবং নীতির ধারাবাহিকতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি অর্থনৈতিক অঞ্চলগুলোকে আরও কার্যকরভাবে কাজে লাগানোর ওপরও গুরুত্ব দেন তিনি।

    এদিকে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা (আঙ্কটাড) প্রকাশিত ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট ২০২৬ অনুযায়ী, ২০২৫ সালে বাংলাদেশে মোট ১৭৮ কোটি ডলারের বিদেশি বিনিয়োগ এসেছে, যা আগের বছরের তুলনায় প্রায় ৪৫ শতাংশ বেশি। তবে এই প্রবৃদ্ধি সত্ত্বেও বাংলাদেশ আফ্রিকার উগান্ডা, ঘানা ও ডিআর কঙ্গোর মতো দেশগুলোর চেয়েও কম বিদেশি বিনিয়োগ আকর্ষণ করেছে।

    ২০২৫ সালে উগান্ডা পেয়েছে ৩৪০ কোটি ডলার, ঘানা ও ডিআর কঙ্গো প্রত্যেকটি পেয়েছে ১৯০ কোটি ডলারের বিদেশি বিনিয়োগ। দক্ষিণ এশিয়ায় একই সময়ে ভারত পেয়েছে প্রায় ৩৮ দশমিক ৮৯ বিলিয়ন ডলার, পাকিস্তান ১৮৫ কোটি ডলার এবং শ্রীলঙ্কা ১০৪ কোটি ডলারের এফডিআই।

    কেবল নীতিগত ঘোষণা বা বিনিয়োগ আহ্বান যথেষ্ট নয়; কার্যকর বাস্তবায়ন, নীতির ধারাবাহিকতা, ব্যবসাবান্ধব পরিবেশ এবং জ্বালানি-অবকাঠামো সংকটের সমাধান ছাড়া বিদেশি বিনিয়োগে টেকসই অগ্রগতি সম্ভব হবে না।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    বাংলাদেশে ‘আমেরিকা ককাস’ গঠন

    July 7, 20263,490

    চাকরি হারাচ্ছেন হাইপ্রোফাইল ৩৩ পুলিশ কর্মকর্তা, আতঙ্কে ৩৩ ডিসি

    July 5, 20262,385

    চট্টগ্রাম বন্দর থেকে রহস্যময়ভাবে ২৫০ ঝুঁকিপূর্ণ আমদানি কনটেইনার গায়েব

    July 6, 20261,893

    শেখ হাসিনাকে ঘিরে বিশ্বমিডিয়ার অবিরাম আগ্রহ; সর্বশেষ সাক্ষাৎকারে শতাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ব্যাপক কভারেজ

    June 30, 20261,867
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    দীর্ঘদিন পলাতক, চাকরি হারালেন ৩ পুলিশ কর্মকর্তা

    July 9, 2026854

    দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং কর্তৃপক্ষের বারবার নির্দেশ উপেক্ষা করে পলাতক থাকার অভিযোগে তিন পুলিশ…

    ‘মিশরের গোল বাতিল সঠিক সিদ্ধান্ত ছিল, শেষ ২০ মিনিটে আর্জেন্টিনা ছিল অসাধারণ’- নেইমার

    July 9, 2026

    শীর্ষ ১০ শিল্পগ্রুপের বিরুদ্ধে অর্থ পাচারের প্রাথমিক সত্যতা, সিভিল প্রসিডিংস শুরুর সিদ্ধান্ত

    July 9, 2026

    ‘গাজওয়াতুল হিন্দ’-এর প্রস্তুতির বোমা তৈরির চর্চা, রিমান্ডে সাবির

    July 9, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?