Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Tuesday, September 1 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » ৮৪ মিনিট পর্যন্ত হার! শেষ বাঁশিতে ইতিহাস; মেসির জাদুতে মহাকাব্যিক প্রত্যাবর্তন আর্জেন্টিনার
    খেলাধুলা

    ৮৪ মিনিট পর্যন্ত হার! শেষ বাঁশিতে ইতিহাস; মেসির জাদুতে মহাকাব্যিক প্রত্যাবর্তন আর্জেন্টিনার

    Desk ReportBy Desk ReportJuly 16, 2026No Comments969 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    বিশ্বকাপের সেমিফাইনালে শেষ মুহূর্ত পর্যন্ত পিছিয়ে থেকেও অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখেছে আর্জেন্টিনা। ম্যাচের ৮৪ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে থাকা আলবিসেলেস্তেরা শেষ দিকে দুর্দান্ত লড়াই করে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা নিশ্চিত করেছে। আর এই নাটকীয় জয়ের নেপথ্যের সবচেয়ে বড় কারিগর ছিলেন অধিনায়ক লিওনেল মেসি।

    আটলান্টায় অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ সেমিফাইনালে গোল করতে না পারলেও আর্জেন্টিনার দুটি গোলই এসেছে মেসির তৈরি করা সুযোগ থেকে। ৮৪তম মিনিটে শর্ট কর্নার থেকে এনজো ফার্নান্দেজের সমতাসূচক গোলের পেছনে ছিল মেসির বুদ্ধিদীপ্ত পাস। এরপর অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে ডান প্রান্ত থেকে তাঁর নিখুঁত ক্রসে হেড করে জয়সূচক গোল করেন লাউতারো মার্তিনেজ। মেসির জোড়া অ্যাসিস্টেই নিশ্চিত হয় আর্জেন্টিনার ফাইনালের টিকিট।

    এই ম্যাচে দুটি অ্যাসিস্ট করে বিশ্বকাপে নিজের মোট অ্যাসিস্ট সংখ্যা ১২-তে উন্নীত করেছেন মেসি, যা বিশ্বকাপ ইতিহাসে নতুন এক মাইলফলক। এর মধ্যে ১০টি এসেছে নকআউট পর্বে- যা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ। শুধু তাই নয়, টানা ১১টি বিশ্বকাপ ম্যাচে গোল অথবা অ্যাসিস্ট করার বিরল কীর্তিও গড়েছেন ৩৯ বছর বয়সী এই কিংবদন্তি। ১৯৬৬ সালের পর ফিফার আধুনিক পরিসংখ্যান অনুযায়ী বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ অ্যাসিস্টধারীর সংখ্যা যেখানে ৮, সেখানে ১২ অ্যাসিস্ট নিয়ে সবার অনেক ওপরে অবস্থান করছেন মেসি।

    দুটি নতুন অ্যাসিস্ট যোগ হওয়ায় চলতি বিশ্বকাপে মেসির অ্যাসিস্ট সংখ্যা দাঁড়িয়েছে ৪টি। গোল্ডেন বুটের লড়াইয়েও এটি এনে দিয়েছে বড় সুবিধা। বর্তমানে মেসি ও কিলিয়ান এমবাপ্পে- দুজনেরই গোল ৮টি করে। তবে গোল সমান হলে প্রথম টাইব্রেকার হিসেবে বিবেচনা করা হয় অ্যাসিস্ট। সেই হিসেবে এমবাপ্পের ৩ অ্যাসিস্টের বিপরীতে মেসির ৪ অ্যাসিস্ট থাকায় দৌড়ে এগিয়ে আছেন আর্জেন্টাইন অধিনায়ক।

    তবে গোল্ডেন বুটের লড়াই এখনও শেষ হয়নি। এমবাপ্পে খেলবেন তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে, আর মেসির সামনে রয়েছে বিশ্বকাপের ফাইনাল। আগামী রোববার নিউইয়র্কে শিরোপা নির্ধারণী লড়াইয়ে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। সেই ম্যাচে দলকে বিশ্বকাপ জেতানোর পাশাপাশি নিজের বর্ণাঢ্য ক্যারিয়ারে আরও একটি ঐতিহাসিক অধ্যায় যোগ করার সুযোগ থাকবে ফুটবল মহাতারকা লিওনেল মেসির।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    ‘অবজ্ঞা’ কি মাত্রা ছাড়িয়ে গেল? বাংলাদেশের প্রধানমন্ত্রীর স্থগিত ভারত সফরের নেপথ্যে কী?

    August 25, 202679,862

    ছয় মাসেই জনআস্থার শূন্যে বিএনপি

    August 18, 202675,967

    ভারতে শেখ হাসিনার নিরাপত্তায় নজিরবিহীন সুরক্ষাবলয়; ‘প্রেসিডেন্ট প্রোটোকল’ সমমানের নিরাপত্তা- তদারকিতে অজিত দোভাল

    August 4, 202669,439

    বিএনপির গুম-খুনের রাষ্ট্র বিনির্মাণ; তারেকের আয়নায় ২০০১-০৬ অপশাসন

    August 30, 202655,984
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    টাইমস স্কয়ারে রক্তাক্ত হামলা: ছুরিকাঘাতে নারী নিহত; পুলিশের গুলিতে ‘হামলাকারী’ও নিহত

    September 1, 2026291

    নিউইয়র্কের ব্যস্ততম পর্যটনকেন্দ্র টাইমস স্কয়ারে ছুরিকাঘাতের ঘটনায় এক নারী নিহত ও এক পুরুষ আহত হয়েছেন।…

    নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা-ভূমিধস: প্রাণহানি হাজার ছাড়াল, নিখোঁজ ৪ হাজার ৪৬২

    September 1, 2026

    ট্রাম্পের ‘আবদার’ রাখতে ১৪ বোয়িং কিনছে বাংলাদেশ; লিজে আসছে আরও বিমান: এম. রশিদুজ্জামান মিল্লাত

    September 1, 2026

    ব্যান্ডউইথ সংকটের দ্বারপ্রান্তে বাংলাদেশ

    September 1, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?