Author: Desk Report

১৬ বছর পর বিশ্বকাপের মুকুট স্পেনের মাথায়, হৃদয়ভাঙা বিদায়ে শেষ মেসির বিশ্বকাপ অধ্যায়। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে আরেকটি অবিস্মরণীয় অধ্যায়ের জন্ম দিল স্পেন। নাটকীয়, উত্তেজনাপূর্ণ ও শ্বাসরুদ্ধকর ফাইনালে অতিরিক্ত সময়ের লড়াই শেষে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে লা রোজা। একই সঙ্গে ১৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও বিশ্বের সেরা দলের মর্যাদা ফিরে পেল স্প্যানিশরা। অন্যদিকে, এই পরাজয়ের মধ্য দিয়েই শেষ হলো লিওনেল মেসির বিশ্বকাপ ক্যারিয়ারের শেষ অধ্যায়। কোটি কোটি সমর্থকের স্বপ্ন অপূর্ণ রেখেই বিদায় নিতে হলো আর্জেন্টাইন মহাতারকাকে। ব্যক্তিগত অর্জনের লড়াইয়ে শেষ হাসি হেসেছেন ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। সেমিফাইনালের পর মেসি ও এমবাপ্পে দুজনেরই গোল ছিল ৮টি। তবে…

Read More

গাড়ি ভাতার সিদ্ধান্ত বদলে বছরে ১২৬ কোটি টাকা সাশ্রয়ের সুযোগ হারাল রাষ্ট্র। টিআইবির অভিযোগ- বিশেষ সুবিধাভোগী আমলাদের অন্যায্য প্রভাবের কাছে সরকার নতি স্বীকার করেছে; ব্যয় সংকোচনের সিদ্ধান্ত থেকে সরে এসে ভুল বার্তা দিল প্রশাসন। বিশেষ সুবিধাপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের ব্যক্তিগত গাড়ির মাসিক রক্ষণাবেক্ষণ ব্যয় অর্ধেকে নামিয়ে আনার উদ্যোগ থেকে সরে এসেছে বিএনপি নেতৃত্বাধীন সরকার। প্রশাসনের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের তীব্র আপত্তির মুখে সরকারের এই অবস্থান পরিবর্তনকে কঠোর ভাষায় সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির দাবি, বিশেষ সুবিধাভোগী একশ্রেণির আমলার অন্যায্য প্রভাবের কাছে সরকার নতি স্বীকার করেছে এবং এতে সরকারের ব্যয় সংকোচন ও বৈষম্য কমানোর অঙ্গীকার প্রশ্নের মুখে পড়েছে। রোববার দেওয়া এক বিবৃতিতে…

Read More

বিশ্ববিদ্যালয়ে ছিলেন সেরাদের একজন, সরকারি চাকরির স্বপ্ন পূরণ না হওয়ায় মেধাবী তরুণের মর্মান্তিক পরিণতি। বিশ্ববিদ্যালয়ের মেধা তালিকায় শীর্ষস্থান, হাতে স্বর্ণপদক, সামনে উজ্জ্বল ভবিষ্যৎ- সবকিছুই ছিল ২৩ বছর বয়সী প্রকৌশলী আনন্দের জীবনে। কিন্তু সরকারি চাকরির জন্য দীর্ঘদিনের নিরন্তর চেষ্টা, একের পর এক ব্যর্থতা এবং জমে থাকা মানসিক চাপ শেষ পর্যন্ত কেড়ে নিল তার প্রাণ। ভারতের উত্তর প্রদেশের কানপুরে ঘটে যাওয়া এই হৃদয়বিদারক ঘটনা নতুন করে তরুণদের কর্মসংস্থান সংকট ও মানসিক স্বাস্থ্যের বিষয়টি সামনে নিয়ে এসেছে। আনন্দ ২০২৪ সালে বেসরকারি প্রকৌশল শিক্ষাপ্রতিষ্ঠান পিএসআইটি (PSIT)-এর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে বি-টেক সম্পন্ন করেন। তিনি বিভাগে প্রথম এবং উত্তর প্রদেশে তৃতীয় স্থান অর্জন করেন। অসাধারণ…

Read More

বিশ্বকাপের ফাইনালে তীব্র লড়াই শেষে শিরোপা উঠেছে স্পেনের হাতে। তবে ট্রফি জয়ের আনন্দের পাশাপাশি ম্যাচ-পরবর্তী এক হৃদয়ছোঁয়া মুহূর্ত কেড়ে নিয়েছে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের নজর। পরাজিত স্পেন বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ‘গার্ড অব অনার’ দিয়ে দেখিয়েছে, ফুটবল কেবল জয়-পরাজয়ের নয়- এটি সম্মান, শ্রদ্ধা ও ক্রীড়াসুলভ মানসিকতারও নাম। ফাইনাল শেষে যখন লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা দল পুরস্কার মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছিল, তখন দুই সারিতে দাঁড়িয়ে করতালির মাধ্যমে তাদের অভিনন্দন জানায় স্পেনের ফুটবলাররা। প্রতিপক্ষ হলেও বিশ্বসেরাদের প্রতি এমন সম্মান জানাতে এক মুহূর্তও দ্বিধা করেননি তারা। সেই সম্মানের করিডোর পেরিয়ে হাসিমুখে এগিয়ে যান মেসি ও তার সতীর্থরা। মাঠের এই অনন্য দৃশ্য মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।…

Read More

বিশ্ব ফুটবলের মুকুট আবারও স্পেনের। দীর্ঘ ১৬ বছরের অপেক্ষা, অসংখ্য হতাশা আর নতুন করে ঘুরে দাঁড়ানোর গল্পের পর অবশেষে আবারও বিশ্বচ্যাম্পিয়নের আসনে বসল লা রোজা। ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে শক্তিশালী আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের গৌরব অর্জন করল স্পেন। ফাইনালের শুরু থেকেই ছিল দুই পরাশক্তির স্নায়ুযুদ্ধ। একদিকে লিওনেল মেসির নেতৃত্বে শিরোপা ধরে রাখার লড়াই, অন্যদিকে ১৬ বছরের অপেক্ষার অবসান ঘটানোর স্বপ্নে বিভোর স্পেন। উত্তেজনায় ভরা ম্যাচে এক মুহূর্তের ভুলও ক্ষমা করেনি স্প্যানিশরা। দুর্দান্ত দলীয় সমন্বয়, নিখুঁত পাসিং, শৃঙ্খল রক্ষণ এবং দুর্বার মানসিকতায় শেষ পর্যন্ত জয় তুলে নেয় লা রোজা। পুরো টুর্নামেন্টজুড়েই ছিল স্পেনের আধিপত্য। নকআউট পর্বে একের…

Read More

আদিত্য প্রতাপ ঘোষের কলাম ইতিহাস মরে না। অষ্টম এডওয়ার্ড বলেছিলেন, ”I’m the State”। বিখ্যাত নৃবিজ্ঞানী ও জগদ্বিখ্যাত সাংবাদিক এন্থনী মাসকারেনহাস বলেছিলেন,”অষ্টম এডওয়ার্ডের এই কথার সাথে শেখ মুজিবকে দাঁড় করানো যায়, কারণ তিনিই স্বপ্ন দেখলেন একটা স্বাধীন দেশের, তিনিই আমরণ লড়াই করলেন স্বাধীন করতে, তিনিই জন্ম দিলেন একটা স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের, শেখ মুজিবই একটা প্রাতিষ্ঠানিক স্টেইট”। ইতিহাস কেবল অপেক্ষা করে, এটাই ইতিহাসের সন্ধিক্ষণ। একটি নতুন ভূখণ্ডের, একটি নতুন প্রজন্মের, একটি নতুন কণ্ঠের, যা ফিরিয়ে আনে বারবার সেই আদর্শিক মুখের আদলে, মুখটা শেখ মুজিবের। ১৯৭১-এর বাংলাদেশ আজও সেই অপেক্ষার সাক্ষী হয়ে এসেছে স্বাধীনতাকামী বেলুচদের অন্দরে। একদিন এই ভূখণ্ডের মানুষও শুনেছিল, তোমরা আলাদা নও,…

Read More

রাজধানীর ধানমন্ডির শুক্রাবাদে অবস্থিত ‘আমেরিকান ওয়েলনেস সেন্টার’ নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্টেম সেল থেরাপি, অল্টারনেটিভ মেডিসিন ও ফাংশনাল মেডিসিনের আড়ালে দীর্ঘদিন ধরে ভয়াবহ প্রতারণার অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির কর্ণধার হিসেবে পরিচিত প্রফেসর ড. এম মুজিবুল হক নিজেকে ‘আমেরিকান বোর্ড সার্টিফায়েড ডাক্তার’, ‘ফাইভ স্টার প্রফেসর’ ও আন্তর্জাতিক চিকিৎসা বিশেষজ্ঞ হিসেবে পরিচয় দিলেও অনুসন্ধানে তার চিকিৎসা-যোগ্যতা, ব্যবহৃত স্টেম সেল ইনজেকশন এবং চিকিৎসা কার্যক্রম নিয়ে একের পর এক বিস্ময়কর তথ্য উঠে এসেছে। ভুক্তভোগীদের অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যম, ইউটিউব, ফেসবুক, বিভিন্ন সেমিনার ও চটকদার প্রচারণার মাধ্যমে রোগীদের আকৃষ্ট করা হতো। দাবি করা হতো, স্টেম সেল থেরাপির মাধ্যমে ডায়াবেটিস, পক্ষাঘাত, ক্যান্সার, বার্ধক্যজনিত সমস্যা, শারীরিক দুর্বলতা এমনকি প্রতিবন্ধী…

Read More

বিশ্বকাপে একের পর এক গোল করে নতুন ইতিহাস গড়লেও বিন্দুমাত্র আত্মতুষ্টিতে ভুগছেন না ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। বরং নিজের রেকর্ডের চেয়ে লিওনেল মেসির প্রতি শ্রদ্ধাই বেশি প্রকাশ করেছেন এই ফরাসি তারকা। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জোড়া গোল করে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ ২২ গোলের নতুন রেকর্ড গড়েছেন ২৭ বছর বয়সী এমবাপ্পে। এর মাধ্যমে তিনি পেছনে ফেলেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে, যার নামের পাশে রয়েছে ২১ গোল। তবে এই রেকর্ড বেশিক্ষণ নিজের দখলে থাকবে কি না, তা নিয়েও নিশ্চিত নন এমবাপ্পে। কারণ তার বিশ্বাস, স্পেনের বিপক্ষে বিশ্বকাপের ফাইনালেও গোল করবেন মেসি। ফক্স স্পোর্টসকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, “রবিবারও গোল করবেন…

Read More

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ে (পিআইও) সরকারি কর্মকর্তা-কর্মচারীদের হুমকি দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক প্রভাব বিস্তার ও প্রশাসনের ওপর চাপ সৃষ্টির অভিযোগ সামনে এসেছে। ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া আমীন পাপ্পা সতর্কতামূলক ভিডিও বার্তা দিয়ে সরকারি কাজে বাধা ও কর্মকর্তা-কর্মচারীদের ভয়ভীতি প্রদর্শনের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিলেও এখন পর্যন্ত কোনো মামলা বা সাধারণ ডায়েরি (জিডি) না হওয়ায় নানা প্রশ্ন উঠেছে। সরকারি দপ্তরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে প্রভাব খাটানোর এই ঘটনা অতীতের সেই ২০০১ সালের বিএনপি-জামায়াত জোট সরকারের সময় ক্ষমতার অপব্যবহার, প্রশাসনের ওপর রাজনৈতিক চাপ এবং ভয়ভীতির সংস্কৃতির স্মৃতি আবারও মনে করিয়ে দিচ্ছে। গত ১৪…

Read More

বাংলাদেশের বিচারব্যবস্থার দীর্ঘসূত্রতা আজ মানবাধিকার রক্ষার অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। একটি মামলায় জড়িয়ে পড়ার পর নির্দোষ প্রমাণিত হলেও বছরের পর বছর কারাভোগ করতে হচ্ছে অনেক মানুষকে। ফলে বিচার পাওয়ার আগেই জীবনের মূল্যবান সময়, পরিবার, কর্মজীবন, সবকিছু হারিয়ে ফেলছেন অসংখ্য নাগরিক। প্রচলিত একটি রূপক গল্পে বলা হয়, বনে পুলিশ হাতি ধরতে এসেছে শুনে মহিষের পালও প্রাণভয়ে পালাতে শুরু করে। কারণ, ভুল করে যদি পুলিশ মহিষকে হাতি মনে করে গ্রেপ্তার করে, তবে সে যে হাতি নয়, এটি প্রমাণ করতেই তার সারাজীবন কেটে যেতে পারে। বিচারব্যবস্থার বর্তমান বাস্তবতায় এই গল্প যেন নির্মম সত্যে পরিণত হয়েছে। আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্য…

Read More