Author: Desk Report

ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ে ‘মিনিস্টার (প্রেস)’ পদে মো. সাইফুর রহমানকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা। মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ১৯ জুলাই ২০২৬ তারিখে রাষ্ট্রপতির আদেশক্রমে এ নিয়োগের অনুমোদন দেওয়া হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, মো. সাইফুর রহমান অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে দায়িত্ব গ্রহণ করবেন। যোগদানের তারিখ থেকে তিনি এক বছরের জন্য ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (প্রেস) হিসেবে দায়িত্ব পালন করবেন। সরকারি আদেশে আরও বলা হয়েছে, এই নিয়োগের অন্যান্য…

Read More

পর্তুগালে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন বিজিবির সাবেক মহাপরিচালক ও লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান, বিজিবি, এনডিসি, এইচডিএমসি, পিএসসি, পিএইচডি। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ থেকে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ৯ জুলাই ২০২৬ তারিখে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত লে. জেনারেল এস এম কামরুল হাসানকে পর্তুগালের রাজধানী লিসবনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি দায়িত্ব গ্রহণের দিন থেকেই নতুন পদে কার্যভার গ্রহণ করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. নূরুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, নতুন দায়িত্ব পালনের সুবিধার্থে তাকে বর্তমান কর্মস্থলের দায়িত্ব যথাযথভাবে হস্তান্তর করে দ্রুত লিসবনে যোগদানের…

Read More

২০২৬ ফিফা বিশ্বকাপে স্পেনের অধিনায়ক রদ্রির হাতে গোল্ডেন বল ওঠার পর নতুন করে বিতর্ক শুরু হয়েছে ফুটবল বিশ্বে। অনেকের মতো এবার সেই বিতর্কে মুখ খুলেছেন সুইডিশ কিংবদন্তি জ্লাতান ইব্রাহিমোভিচ। তার দাবি, পুরো টুর্নামেন্টে লিওনেল মেসির পারফরম্যান্সই ছিল গোল্ডেন বলের সবচেয়ে যোগ্য। জ্লাতান বলেন,“বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার সেই ফুটবলারেরই প্রাপ্য, যিনি পুরো টুর্নামেন্টে নিজের ছাপ রেখে যান। এটি কোনো রাজনৈতিক বা জনপ্রিয়তার পুরস্কার নয়। এমন পারফরম্যান্সের পরও যদি মেসি গোল্ডেন বল না পান, তাহলে ফুটবলেরই উচিত এর ব্যাখ্যা দেওয়া।” মেসিকে ঘিরে দীর্ঘদিনের বিতর্কের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন,“মানুষ বলত, ফিফা সবসময় মেসিকে রক্ষা করে। অথচ যখন তিনি এই পুরস্কার পাওয়ার সবচেয়ে…

Read More

বাংলাদেশে চলমান ঘূর্ণিঝড় মৌসুমকে সামনে রেখে দেশটিতে অবস্থানরত ও ভ্রমণরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য একগুচ্ছ জরুরি নিরাপত্তা নির্দেশনা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস। সোমবার (২০ জুলাই) দূতাবাসের এক সতর্কবার্তায় বলা হয়, ঘূর্ণিঝড়, ভারী বৃষ্টিপাত ও দুর্যোগজনিত ঝুঁকি বিবেচনায় নিয়ে সবাইকে আগাম প্রস্তুতি গ্রহণ করতে হবে এবং সম্ভাব্য জরুরি পরিস্থিতি মোকাবিলায় সতর্ক থাকতে হবে। মার্কিন দূতাবাস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নাগরিকদের Smart Traveler Enrollment Program (STEP)-এ নিবন্ধনের আহ্বান জানানো হচ্ছে। step.state.gov-এ নিবন্ধন করলে দূতাবাস থেকে আবহাওয়া ও জরুরি পরিস্থিতি সম্পর্কিত সতর্কবার্তা দ্রুত পাওয়া যাবে। পাশাপাশি বড় ধরনের কোনো দুর্যোগ দেখা দিলে দূতাবাসের পক্ষ থেকে নিবন্ধিত জরুরি নম্বরে সহজেই যোগাযোগ করা সম্ভব হবে। দূতাবাস আরও…

Read More

৫ই অগাষ্ট, ২০২৪-কে কেন্দ্র করে বাংলাদেশের ওপর দিয়ে যে গণহত্যার সূচনা হয়, সেসব মর্মান্তিক ঘটনাগুলোর মধ্যে অন্যতম ২০২৪ সালের ২০ জুলাই রাজধানীর রায়েরবাগ ফুটওভারব্রিজ এলাকায় দুই পুলিশ সদস্য নিহতের ঘটনা। কর্তব্যরত অবস্থায় নিহত হন বাংলাদেশ পুলিশের এসআই মো. মুক্তাদির ও নায়েক গিয়াস উদ্দিন। তাদের মৃত্যুকে নিয়েই বাংলাদেশের ইতিহাসে স্বরণতম নারকীয় জঙ্গীবাদের উত্থানের পরে নৃশংসভাবে পুলিশ গণহত্যা চালানো শুরু হয়। ঘটনার ওইদিন দুই পুলিশ সদস্য সাদা পোশাকে দায়িত্ব পালন করছিলেন। একপর্যায়ে একদল হামলাকারী জামায়াত-শিবির তাদের পরিচয় নিশ্চিত করার পর তাদের ওপর হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে তাদের মরদেহ উলঙ্গ অবস্থায় উড়ালসেতুর সাথে ঝুলিয়ে রাখা…

Read More

বিশ্বকাপের মঞ্চে ইতিহাস গড়ে টানা দ্বিতীয় শিরোপা জয়ের স্বপ্ন দেখছিল আর্জেন্টিনা। তবে ফাইনালে দুর্দান্ত ছন্দে থাকা স্পেনের বিপক্ষে সেই স্বপ্ন আর বাস্তবে রূপ নেয়নি। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধের শুরুতেই ফেরান তোরেসের একমাত্র গোলে ১-০ ব্যবধানে হেরে রানার্সআপ হয় আলবিসেলেস্তেরা। আর ম্যাচ শেষে আবেগঘন প্রতিক্রিয়ায় প্রতিপক্ষের শ্রেষ্ঠত্ব অকপটে স্বীকার করে নেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। ফাইনালে নিজের জাদুকরী পারফরম্যান্সে দলকে ট্রফি এনে দিতে পারেননি মেসি। শেষ বাঁশি বাজার পর রানার্সআপের মেডেল গলায় ঝুলিয়ে চোখের জল ধরে রাখতে পারেননি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা। তবুও হতাশার মাঝেও তিনি দেখিয়েছেন ক্রীড়াসুলভ মানসিকতা। ম্যাচের পর দর্শকদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে মেসি বলেন, “আমি দুঃখিত।…

Read More

সরকারি চাকরি পেতে লিখিত ও মৌখিক পরীক্ষায় নিজের পরিবর্তে অন্যকে (প্রক্সি) দিয়ে পরীক্ষা দেওয়ানোর চাঞ্চল্যকর অভিযোগে চার যুবককে আটক করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদে চূড়ান্তভাবে নিয়োগ পাওয়ার পর যোগদান করতে এসে সংরক্ষিত ছবির সঙ্গে পরিচয়ের অমিল ধরা পড়লে পুরো জালিয়াতির বিষয়টি প্রকাশ্যে আসে। রোববার (১৯ জুলাই) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগদান করতে এলে তাদের আটক করা হয়। এ ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিষয়টি নিশ্চিত করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখার উপসচিব শরিফুল ইসলাম। আটক ব্যক্তিরা হলেন- টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মো. আ. হালিম, সিরাজগঞ্জের চৌহালী উপজেলার মো. আলী হায়দার, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মো. রাসেল রানা লিটন এবং…

Read More

রাঙ্গামাটির লংগদু উপজেলায় আওয়ামী লীগ নেতার মালিকানাধীন প্রায় ২৪ লাখ টাকা মূল্যের সেগুন গাছ কেটে বিক্রির অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। অভিযোগের জেরে উপজেলা বিএনপির সদস্য আব্দুর রাজ্জাককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে উপজেলা বিএনপি। ১৭ জুলাই উপজেলা বিএনপির সভাপতি মো. তোফাজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের স্বাক্ষরে জারি করা নোটিশে রাজ্জাককে আগামী তিন কার্যদিবসের মধ্যে অভিযোগের পক্ষে তথ্য-প্রমাণসহ লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে রাজ্জাক দাবি করেন, গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর আওয়ামী লীগ নেতা…

Read More

রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ১৪৩ জন আউটসোর্সিং কর্মী নিয়োগকে ঘিরে ভয়াবহ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। লিখিত পরীক্ষা নেই, মৌখিক পরীক্ষা নেই, এমনকি নিয়োগ বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়নি। অথচ একের পর এক নিয়োগপত্র দেওয়া হয়েছে। এরই মধ্যে নিয়োগপ্রাপ্তদের একাধিক ব্যক্তি অভিযোগ করেছেন, চাকরি নিশ্চিত করতে জনপ্রতি ৭০ থেকে ৮০ হাজার টাকা পর্যন্ত ঘুষ দিতে বাধ্য হয়েছেন। অভিযোগ অনুযায়ী, পুরো নিয়োগ প্রক্রিয়াই ছিল অস্বচ্ছ ও বিতর্কিত। সাধারণ চাকরিপ্রার্থীদের আবেদন করার সুযোগ না দিয়ে আগেই তালিকা চূড়ান্ত করা হয়। এরপর সরকারি ক্রয়ব্যবস্থার ব্যতিক্রমধর্মী ডিরেক্ট প্রকিউরমেন্ট মেথড (ডিপিএম) ব্যবহার করে কেএসএফ ট্রেডার্স লিমিটেডকে জনবল সরবরাহের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু এত বড়…

Read More

২০২৬ ফিফা বিশ্বকাপে স্পেনকে ১৬ বছর পর শিরোপা জেতানোর পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মাঝমাঠের প্রাণভোমরা রদ্রির। একটি গোল বা অ্যাসিস্ট না থাকলেও টুর্নামেন্টজুড়ে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে তিনি জিতেছেন আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে রদ্রির মূল কাজ ছিল খেলার গতি নিয়ন্ত্রণ, বলের দখল ধরে রাখা, রক্ষণ থেকে আক্রমণে সংযোগ তৈরি করা এবং প্রতিপক্ষের আক্রমণ নষ্ট করে দেওয়া। পুরো বিশ্বকাপে স্পেন মাত্র একটি গোল হজম করেছে, যেখানে রদ্রির অবদান ছিল অনন্য। পরিসংখ্যানও তার শ্রেষ্ঠত্বের প্রমাণ দেয়। ৮ ম্যাচে তিনি ৬৫০টির বেশি সফল পাস সম্পন্ন করেন। ম্যাচজুড়ে তার পজিশনিং, বল পুনরুদ্ধার এবং খেলার নিয়ন্ত্রণ স্পেনকে দিয়েছে বাড়তি…

Read More