অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হেরে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। সিরিজে সমতা ফেরাতে এখন দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প দেখছে না স্বাগতিকরা। আগামীকাল অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার আগে ঘুরে দাঁড়ানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ দলের সহ-অধিনায়ক ও প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচে নেতৃত্ব দেওয়া তাওহিদ হৃদয়। প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতাকেই পরাজয়ের প্রধান কারণ হিসেবে দেখছেন হৃদয়। ম্যাচ শেষে তিনি বলেন, ব্যাটিং ইউনিট হিসেবে দল প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি। তার মতে, উইকেটের অবস্থা বিবেচনায় বাংলাদেশের অন্তত ১৬০ থেকে ১৭০ রান করা উচিত ছিল। কিন্তু ইনিংসের মাঝপথে নিয়মিত বিরতিতে উইকেট হারানোর কারণে বড় কোনো জুটি গড়ে ওঠেনি, যা দলের সংগ্রহকে…
Author: Desk Report
২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম শিরোপা প্রত্যাশী ফ্রান্স শুধু মাঠের পারফরম্যান্সেই নয়, খেলোয়াড়দের বাজারমূল্যেও অন্য সব দলকে ছাড়িয়ে গেছে। সেনেগালের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে যে একাদশ নিয়ে মাঠে নেমেছিল দিদিয়ের দেশমের দল, সেটিই বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে মূল্যবান শুরুর একাদশ হিসেবে নতুন রেকর্ড গড়েছে। গত ১৬ জুন নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সেনেগালকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে ফ্রান্স। দুর্দান্ত এই জয়ের পাশাপাশি আরেকটি অনন্য কীর্তিও গড়ে তারা। ফুটবলভিত্তিক ওয়েবসাইট ট্রান্সফারমার্কেট-এর তথ্য অনুযায়ী, সেনেগালের বিপক্ষে ফ্রান্সের শুরুর একাদশের সম্মিলিত বাজারমূল্য ছিল ৯০ কোটি ৮০ লাখ ইউরো। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১২ হাজার ৭৭৪ কোটি ৬৫ লাখ টাকা। বিশ্বকাপের…
ফুটবল ইতিহাসে প্রতিদ্বন্দ্বিতা যতই তীব্র হোক, প্রকৃত মহানরা সবসময় মহানকেই সম্মান জানাতে জানেন। আর সেই কারণেই লিওনেল মেসিকে নিয়ে ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদানের এই মন্তব্য আজও ফুটবলপ্রেমীদের হৃদয়ে বিশেষ স্থান দখল করে আছে। জিদান বলেন, “একজন ফুটবলপ্রেমী হিসেবে চোখের সামনে এমন নিখুঁত শ্রেষ্ঠত্ব দেখলে তাকে সম্মান জানানো ছাড়া আর কোনো উপায় থাকে না। তবে একজন বাবা হিসেবে নিজের সন্তানকে এমন একজনের বিপক্ষে লড়তে দেখা, যাকে থামানো প্রায় অসম্ভব- সত্যিই এক অদ্ভুত অনুভূতি।” এই কয়েকটি বাক্যই যেন মেসির ফুটবলীয় মহত্ত্বের সবচেয়ে বড় স্বীকৃতিগুলোর একটি। কারণ, এটি এসেছে এমন একজনের মুখ থেকে, যিনি নিজেই বিশ্বকাপজয়ী অধিনায়ক, ব্যালন ডি’অর বিজয়ী এবং ফুটবল ইতিহাসের…
ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত চুক্তির শর্ত বাস্তবায়নে ব্যর্থ হলে আবারও সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। একই সঙ্গে তিনি জানিয়েছেন, প্রয়োজন হলে তেহরানের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক অবরোধও পুনর্বহাল করা হবে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাসেলসে ন্যাটো সদস্য দেশগুলোর প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন হেগসেথ। তিনি বলেন, “প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন যে, আলোচনার জন্য নির্ধারিত সময়সীমার মধ্যে ইরান যদি তার প্রতিশ্রুতি অনুযায়ী পদক্ষেপ গ্রহণ না করে, তাহলে যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুত থাকবে।” মার্কিন প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, “ইরান যদি চুক্তির শর্ত মেনে না চলে, তাহলে আমরা…
কক্সবাজারে আশ্রয় নেওয়া প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থী এবং আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর জন্য অতিরিক্ত ১ কোটি ৪০ লাখ ইউরো (প্রায় ২০০ কোটি টাকা) সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বৃহস্পতিবার এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এ সহায়তার ঘোষণা দেয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এই অর্থায়নের মাধ্যমে কক্সবাজারে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হবে। খাদ্য, স্বাস্থ্যসেবা, শিক্ষা, সুরক্ষা এবং অন্যান্য জরুরি সেবাখাতে এ অর্থ ব্যয় করা হবে। ইইউ ও ইউএনএইচসিআর জানায়, ইইউর মানবিক ও উন্নয়ন সহায়তার ধারাবাহিকতায় এই অর্থায়নের মাধ্যমে রোহিঙ্গা শরণার্থী ছাড়াও প্রায় ৭০ হাজার…
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক, বিশিষ্ট অর্থনীতিবিদ এবং বাংলাদেশ অর্থনীতি সমিতির একাধিকবার নির্বাচিত সভাপতি ড. আবুল বারকাত কারামুক্ত হয়েছেন। আজ তিনি কারাগার থেকে মুক্তি লাভ করেন। ড. আবুল বারকাত দীর্ঘদিন ধরে বাংলাদেশের অর্থনীতি, ভূমি-ব্যবস্থা, দারিদ্র্য, সাম্প্রদায়িকতা এবং ধর্মভিত্তিক রাজনীতির অর্থনৈতিক প্রভাব নিয়ে গবেষণা করে আসছেন। বিশেষ করে ধর্মভিত্তিক সংগঠনগুলোর অর্থনৈতিক কাঠামো, সম্পদের উৎস ও প্রভাব নিয়ে তাঁর গবেষণা দেশ-বিদেশে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এছাড়া সংখ্যালঘু জনগোষ্ঠীর ভূমি অধিকার এবং দেশত্যাগের প্রবণতা নিয়ে তাঁর গবেষণাও দীর্ঘদিন ধরে জনপরিসরে আলোচিত। একজন প্রবীণ গবেষক ও শিক্ষাবিদের মুক্তি হিসেবে স্বাগত জানিয়েছেন এবং তাঁর গবেষণা ও লেখালেখি আবারও সক্রিয়ভাবে অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ…
সুইস ব্যাংকগুলোতে বাংলাদেশিদের জমাকৃত অর্থের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার প্রকাশিত সুইস ন্যাশনাল ব্যাংকের (এসএনবি) সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে ব্যক্তি ও বিভিন্ন ব্যাংকের মাধ্যমে সুইস ব্যাংকে রাখা বাংলাদেশি অর্থের পরিমাণ ৪১ শতাংশ বেড়ে ৮৩৪.২ মিলিয়ন সুইস ফ্রাঁতে পৌঁছেছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১২ হাজার ৭৬৩ কোটি টাকা। এটি দেশটির ব্যাংকগুলোতে বাংলাদেশিদের জমা অর্থের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ অবস্থান। এসএনবির তথ্য অনুযায়ী, ২০২৪ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানতের পরিমাণ ছিল ৫৯০ মিলিয়ন সুইস ফ্রাঁ। এক বছরের ব্যবধানে সেই অঙ্ক উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে গত চার বছরের মধ্যে এটিই সর্বোচ্চ আমানতের…
ফ্রান্সে অনুষ্ঠিত জি৭ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-এর সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রতি দৃঢ় সমর্থনের বার্তা দিয়েছেন। ট্রাম্প বলেন, মোদীর নেতৃত্বে ভারত যদি কখনও কোনো আক্রমণের শিকার হয়, তাহলে যুক্তরাষ্ট্র সাহায্যের জন্য প্রস্তুত থাকবে। বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “যদি ভারত আক্রান্ত হয়, আমরা তাদের সাহায্য করতে সেখানে থাকব। যদি কেউ এই মানুষটিকে (মোদীকে) আক্রমণ করে, আমরা পাশে থাকব।” একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, এই প্রতিশ্রুতি বর্তমান নেতৃত্বের প্রেক্ষাপটে দেওয়া হয়েছে। ট্রাম্প এদিন প্রধানমন্ত্রী মোদীর ভূয়সী প্রশংসা করে তাকে বিশ্বের অন্যতম কঠিন ও দক্ষ আলোচক (টাফ নেগোশিয়েটর) হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, মোদীর নেতৃত্বে…
বিশ্বকাপের মঞ্চে প্রত্যাশা অনুযায়ী শুরু করতে পারেনি ব্রাজিল। প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ড্র করে টুর্নামেন্ট শুরু করা পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের সামনে এখন ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। আগামী শুক্রবার দ্বিতীয় ম্যাচে হাইতির মুখোমুখি হবে সেলেসাওরা। দ্বিতীয় ম্যাচের আগে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ব্রাজিলের অভিজ্ঞ ডিফেন্ডার দানিলো স্বীকার করেছেন, বর্তমান সময়ে দল হিসেবে আর্জেন্টিনা ও ফ্রান্সের তুলনায় কিছুটা পিছিয়ে রয়েছে ব্রাজিল। দানিলো বলেন, প্রথম ম্যাচের ফলাফল হতাশাজনক ছিল, কারণ সমর্থকরা দলের কাছ থেকে বড় ধরনের পারফরম্যান্স প্রত্যাশা করেছিলেন। পরিকল্পনা অনুযায়ী খেলা না হওয়ায় খেলোয়াড়দের মধ্যেও হতাশা কাজ করেছে। তবে তিনি মনে করেন, পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে দ্রুত ঘুরে দাঁড়াতে হবে দলকে। তার মতে,…
ফুটবল ইতিহাসে অসংখ্য কিংবদন্তির জন্ম হয়েছে। কেউ একটি যুগ শাসন করেছেন, কেউ কোটি মানুষের ভালোবাসা অর্জন করেছেন। তবে খুব কম খেলোয়াড়ই আছেন, যাদের নাম সময়ের সীমানা পেরিয়ে প্রজন্মের পর প্রজন্ম একইভাবে বেঁচে থাকে। সেই বিরল তালিকার শীর্ষে নিঃসন্দেহে রয়েছেন লিওনেল মেসি।দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে বিশ্ব ফুটবলে নিজের আধিপত্য ধরে রেখেছেন আর্জেন্টিনার এই মহাতারকা। তিনি শুধু একজন ফুটবলার নন, কোটি মানুষের আবেগ, অনুপ্রেরণা ও স্বপ্নের প্রতীক। বয়স ৩৮ পেরিয়েও যেন সময়কে চ্যালেঞ্জ জানিয়ে মাঠে রাজত্ব করে চলেছেন মেসি।অনেকেই ভেবেছিলেন, তার সেরা সময় হয়তো শেষ হয়ে গেছে। কিন্তু ২০২৬ বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত এক হ্যাটট্রিক করে তিনি আবারও প্রমাণ করেছেন,…

