Author: Desk Report

দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের চাপ ক্রমেই বাড়ছে। খেলাপি ঋণ কম দেখাতে এবং ঋণগ্রহীতাদের স্বস্তি দিতে গত বছর প্রায় ৯৮ হাজার ৪৩৩ কোটি টাকার ঋণ পুনঃতফসিল করা হয়েছে। এর ফলে ২০২৫ সালের শেষে ব্যাংক খাতে পুনঃতফসিলকৃত ঋণের স্থিতি বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৪৬ হাজার ৮৯৪ কোটি টাকায়, যা এক বছর আগে ছিল ৩ লাখ ৪৮ হাজার ৪৬১ কোটি টাকা।বাংলাদেশ ব্যাংকের ‘ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি রিপোর্ট ২০২৫’-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরের মধ্যে ২০২৫ সালেই সবচেয়ে বেশি খেলাপি ঋণ পুনঃতফসিল করা হয়েছে। ২০২১ সালে পুনঃতফসিল করা হয়েছিল ১২ হাজার ৭৭১ কোটি টাকা, যা ২০২২ সালে বেড়ে দাঁড়ায় ৪৪ হাজার ৩৭৮ কোটি টাকা।…

Read More

বাংলাদেশের সংবিধানের ২৭ অনুচ্ছেদে বলা হয়েছে, “সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী।” কিন্তু বাস্তবে প্রশ্ন উঠেছে—আইনের এই সমতা কি সব ক্ষেত্রে কার্যকর হচ্ছে? সাম্প্রতিক কয়েকটি ঘটনা দেশের বিচারব্যবস্থা ও জবাবদিহিতা নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।ঈদের আগে রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় দেশজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনার পর সরকার তদন্ত শুরু করে এবং স্বাস্থ্য মন্ত্রণালয় কঠোর অবস্থান গ্রহণ করে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে হাসপাতালটির লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। পাশাপাশি মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে মামলাও হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো চিঠিতে জানানো হয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষের ব্যাখ্যা…

Read More

বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাজারে চলতি বছরও নেতিবাচক প্রবণতা অব্যাহত রয়েছে। ২০২৬ সালের প্রথম দুই মাসে ইইউতে দেশের পোশাক রপ্তানি আয় উল্লেখযোগ্যভাবে কমে গেছে, যা রপ্তানি খাত সংশ্লিষ্টদের মধ্যে নতুন উদ্বেগ তৈরি করেছে।ইউরোস্ট্যাটের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ইইউভুক্ত দেশগুলোতে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি আয় আগের বছরের একই সময়ের তুলনায় ১৯ দশমিক ২৬ শতাংশ কমে ২৮৮ কোটি ইউরোতে নেমে এসেছে। ২০২৫ সালের একই সময়ে এ আয় ছিল ৩৫৭ কোটি ইউরো। অর্থাৎ এক বছরের ব্যবধানে রপ্তানি আয় কমেছে প্রায় ৬৯ কোটি ইউরো। শুধু ফেব্রুয়ারি মাসেই ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি ১২ দশমিক ৩৯…

Read More

দেশের ব্যাংক খাতের আর্থিক সক্ষমতার অন্যতম প্রধান সূচক মূলধন পর্যাপ্ততা অনুপাত (সিআরএআর) এখন ঋণাত্মক অবস্থায় পৌঁছেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শেষে দেশের ব্যাংক খাতের গড় সিআরএআর দাঁড়িয়েছে ঋণাত্মক ২ দশমিক ৬৪ শতাংশে, যেখানে আন্তর্জাতিক মানদণ্ড ব্যাসেল-৩ অনুযায়ী এ হার কমপক্ষে ১২ দশমিক ৫০ শতাংশ থাকার কথা। বিশেষজ্ঞরা বলছেন, কোনো দেশের পুরো ব্যাংক খাতের গড় মূলধন সক্ষমতা ঋণাত্মক হয়ে যাওয়া আধুনিক বিশ্বে অত্যন্ত বিরল ঘটনা। খেলাপি ঋণের অস্বাভাবিক বৃদ্ধি, প্রভিশন ঘাটতি এবং দীর্ঘদিনের আর্থিক অনিয়মের কারণে দেশের ব্যাংকিং খাত এ সংকটে পড়েছে।বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, বর্তমানে দেশের প্রায় দুই ডজন ব্যাংক মূলধন ঘাটতিতে রয়েছে। এসব ব্যাংকের সম্মিলিত মূলধন ঘাটতির পরিমাণ…

Read More

ফুটবলের ভাষায় অনেক বিশেষণই আছে। কিংবদন্তি, জাদুকর, মহাতারকা, সর্বকালের সেরা, সবই বলা হয়েছে তাঁকে নিয়ে। ফুটবলীয় ডিকশনারীর সব বিশেষণ তাঁর মুকুটে। কিন্তু ২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচ শেষে মনে হচ্ছে, লিওনেল মেসিকে ব্যাখ্যা করার জন্য অভিধানে থাকা শব্দগুলোও যেন যথেষ্ট নয়! ৩৮ বছর বয়সেও তিনি প্রমাণ করে চলেছেন, প্রতিভার কোনো বয়সাদি হয় না, শ্রেষ্ঠত্বের কোনো শেষ নেই। বিশ্বকাপের প্রথম ম্যাচেই আলজেরিয়াকে ৩-০ গোলে বিধ্বস্ত করেছে আর্জেন্টিনা। আর তিনটি গোলই এসেছে একজন মানুষের পা থেকে- লিওনেল মেসি। এটি শুধু একটি হ্যাটট্রিক নয়, এটি ছিল ফুটবল সৌন্দর্যের এক অনবদ্য প্রদর্শনী; এমন এক শিল্পকর্ম, যা কোটি কোটি দর্শকের চোখে বিস্ময় আর হৃদয়ে আবেগের ঢেউ…

Read More

মহান মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু, উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মদিন আজ। বাংলা গান, রবীন্দ্রসংগীত, চলচ্চিত্র সংগীত ও আধুনিক গানের জগতে তাঁর অবদান আজও সমানভাবে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। ১৯২০ সালের এই দিনে ভারতের বারাণসীতে জন্মগ্রহণ করেন হেমন্ত মুখোপাধ্যায়। বাংলা ও হিন্দি—দুই ভাষাতেই তিনি অসংখ্য কালজয়ী গান উপহার দিয়েছেন। তাঁর কণ্ঠের গভীরতা, আবেগ ও সুরের মাধুর্য কোটি শ্রোতার হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে। “এই পথ যদি না শেষ হয়”, “আমায় প্রশ্ন করে নীল দরিয়া”, “ও নদীরে”সহ অসংখ্য জনপ্রিয় গান আজও মানুষের মুখে মুখে ফেরে। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময়ও তিনি ছিলেন বাঙালির সাহস ও প্রেরণার এক অনন্য কণ্ঠস্বর। মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশের…

Read More

আদিত্য প্রতাপ ঘোষের কলাম রাজনীতির সবচেয়ে কঠিন পরীক্ষা ক্ষমতায় থাকাকালে নয়, ক্ষমতার বাইরে থাকাকালে। যখন চারপাশে প্রশংসার জোয়ার থাকে, যখন ক্ষমতা মুঠোয় থাকে, তখন সমর্থকের অভাব হয় না। কিন্তু যখন ক্ষমতা হারানো যায়, দল আর রাষ্ট্র কঠিন সময় পার করে, সমালোচনা, আক্রমণ, অনিশ্চয়তা এবং ভয়, সংশয় ঘিরে ধরে, তখনই বোঝা যায় কার অবস্থান বিশ্বাসের, আর কার অবস্থান সুবিধার! চলুন আলাপ করা যাক দুই পরিচিত অভিনয়শিল্পীকে নিয়েই। মেহের আফরোজ শাওন এবং সায়নী ঘোষ। দুজনই অভিনয় জগতের পরিচিত মুখ। শাওন একক সত্ত্বা তৈরিকারী। সায়নী অভিনেত্রী হিসেবে মাঝারি ঘরানার। কিন্তু আজ তাঁদের নিয়ে আলোচনা শিল্পীসত্ত্বা নয়, বরং রাজনৈতিক অবস্থানকে কেন্দ্র করে। বাংলাদেশে মেহের…

Read More

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে বিরল এক ঘটনার সাক্ষী হলো বিশ্ব ফুটবল। এক দিনে অনুষ্ঠিত চারটি ম্যাচের সবকটিই শেষ হয়েছে ড্রয়ে। ফলে মাঠে নামা আটটি দলের কেউই জয় তুলে নিতে পারেনি। ৬৮ বছর পর বিশ্বকাপে এমন ঘটনা আবারও ফিরে এলো। দিনের প্রথম ম্যাচে শক্তিশালী স্পেনকে রুখে দিয়ে চমক দেখায় কেপ ভার্দে। ম্যাচটি গোলশূন্য (০-০) সমতায় শেষ হয়। এরপর সিয়াটলে বেলজিয়াম ও মিসর ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে নেয়। তৃতীয় ম্যাচে সৌদি আরব ও উরুগুয়ের লড়াইও শেষ হয় ১-১ সমতায়। ম্যাচের শেষ দিকে গোল করে উরুগুয়েকে হার এড়ান ম্যাক্সিমিলিয়ানো আরাউহো।দিনের শেষ ম্যাচে দর্শকরা উপভোগ করেন গোলবন্যা। ইরান ও নিউজিল্যান্ডের মধ্যকার রোমাঞ্চকর…

Read More

ঢাকার নীলক্ষেত এলাকায় জুলাই আন্দোলন চলাকালে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় অর্থনীতিবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আবুল বারকাত-এর জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।মঙ্গলবার (১৬ জুন) দুপুরে শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান-এর আদালত তার জামিন মঞ্জুর করেন।রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত ৫ হাজার টাকার মুচলেকায় আবুল বারকাতকে জামিন দেওয়া হয়েছে। আবুল বারকাতের পক্ষে আইনজীবী শাহিনুর ইসলাম জামিন আবেদন উপস্থাপন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করলেও উভয় পক্ষের শুনানি শেষে আদালত পুলিশ রিপোর্ট দাখিল পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।এর আগে গত রোববার এ মামলায় আবুল বারকাতকে গ্রেপ্তার দেখানো হয়।…

Read More

আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের প্রকাশিত ‘ওয়ান্টেড’ তালিকায় বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের মোট ৬ হাজার ৪৪২ জন পলাতক আসামির নাম রয়েছে। এর মধ্যে ৫৯ জন বাংলাদেশী রয়েছেন। তথ্য অনুসন্ধানে জানা যায়, ইন্টারপোলের ওয়েবসাইটে প্রকাশিত ‘ওয়ান্টেড’ তালিকার বাইরে আরও অনেক ব্যক্তির বিরুদ্ধে রেড নোটিশ কার্যকর রয়েছে। নিরাপত্তাজনিত কারণে সব রেড নোটিশভুক্ত ব্যক্তির নাম প্রকাশ করে না সংস্থাটি। তবে এসব নোটিশ ইন্টারপোলভুক্ত প্রায় ১৯৬টি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নেটওয়ার্কে সংরক্ষিত থাকে। ইন্টারপোলের তথ্যমতে, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের আইনশৃঙ্খলা বাহিনী বর্তমানে ৫৯ জন বাংলাদেশিকে বিভিন্ন অপরাধের অভিযোগে খুঁজছে। এসব দেশের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, ভারত, মালদ্বীপ, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, বেলজিয়াম, সিঙ্গাপুর ও ইসওয়াতিনি। বিদেশি রাষ্ট্রগুলোর…

Read More