Author: Desk Report

৫ আগস্ট-পরবর্তী জঙ্গী আক্রমণের মুখে রাজনৈতিক সহিংসতার নানা ঘটনার মধ্যে খুলনার কয়রা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মহসিন রেজার হত্যাকাণ্ড অন্যতম। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই ছবি, যেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বর্তমান জিএস সালাহউদ্দিন আম্মারের কাঁধে একটি বন্দুক দেখা যাচ্ছে। ওই বন্দুকটির লাইসেন্সধারী মালিক ছিলেন নিহত মহসিন রেজা। ৫ই আগস্ট কয়রায় নিজ বাসভবনে মহসিন রেজাকে হত্যা করে সালাউদ্দিন আম্মার। পরে তাঁর মরদেহে আগুন ধরিয়ে দেয়। একই সময়ে তাঁর লাইসেন্সকৃত বন্দুকটি নিয়ে সালাহউদ্দিন আম্মারের ফটোশুটের ছবিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা সে সময় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। ৫ই আগস্ট-পরবর্তী সময়ে জঙ্গীদের কবলে দেশজুড়ে একের পর এক সহিংসতা, হামলা ও…

Read More

জাপানের দক্ষিণাঞ্চলীয় কুমামোতো অঞ্চলে মঙ্গলবার ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রবল কম্পনে ভবন কেঁপে ওঠে, সড়কে ফাটল দেখা দেয়, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয় এবং বহু স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়। ভূমিকম্পের পরপরই জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) সম্ভাব্য ১ মিটার উচ্চতার সুনামি ঢেউয়ের আশঙ্কায় সতর্কতা জারি করে এবং উপকূলীয় এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয়। জরুরি সতর্কতা জারি করা হয়েছে কুমামোতো, নাগাসাকি, কাগোশিমা, ফুকুওকা, সাগা, ওইতা ও মিয়াজাকি অঞ্চলে। এসব এলাকায় উদ্ধারকারী দল, দমকল বাহিনী, পুলিশ ও আত্মরক্ষা বাহিনীর সদস্যরা উদ্ধার তৎপরতা শুরু করেছেন। সবচেয়ে হৃদয়বিদারক ঘটনা ঘটে কুমামোতোর একটি এইয়ন…

Read More

শিক্ষিকা বিউটি রানীকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভাইরাল ভিডিওর নেপথ্যে থাকা আসিফ ইকবাল হিরণ সম্পর্কে নতুন তথ্য সামনে এসেছে। পেশাগতভাবে সাংবাদিকতার সঙ্গে সম্পৃক্ত না থাকলেও তিনি নিজেকে একটি অনলাইন প্ল্যাটফর্মের ‘সম্পাদক’ হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন সময় ব্যক্তিদের নিয়ে বিতর্কিত ও যাচাইবিহীন কনটেন্ট প্রকাশ করেছেন। সর্বশেষ একই কৌশলে শিক্ষিকা বিউটি রানীকেও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। জানা গেছে, সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার বাসিন্দা আসিফ ইকবাল হিরণ ২০২৩ সালের ১৯ সেপ্টেম্বর কেয়ার ওয়ার্কার ভিসায় যুক্তরাজ্যে যান। দেশে সাংবাদিকতা বা গণমাধ্যমে তার সম্পৃক্ততার কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। তবে বিদেশে যাওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার সক্রিয়তা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি…

Read More

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) হঠাৎ করেই বিপাকে পড়েছেন হাজারো বাংলাদেশি প্রবাসী। পূর্ব ঘোষণা ছাড়াই অনেকের কর্মভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাওয়ার ঘটনায় চরম উদ্বেগ, উৎকণ্ঠা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে দেশটির বাংলাদেশি শ্রমিকদের মধ্যে। ইতোমধ্যে দেশে ছুটিতে থাকা প্রায় ৫ হাজার বাংলাদেশির ভিসা বাতিল হয়েছে বলে জানা গেছে। ফলে কর্মস্থলে ফিরতে গিয়ে কেউ বিমানবন্দর থেকেই ফেরত আসছেন, আবার কেউ উচ্চমূল্যের বিমান টিকিটের কারণে সময়মতো ফিরতে পারছেন না। বাংলাদেশের বর্তমান সরকারের প্রশাসনিক আর কূটনৈতিক তৎপরতার দুর্বলতাই মূল কারণ। এই সংকটের মানবিক চিত্র ফুটে উঠেছে নোয়াখালীর আবুধাবিপ্রবাসী তাহের হোসেনের ঘটনায়। আট বছর ধরে আবুধাবির একটি লন্ড্রি প্রতিষ্ঠানে কর্মরত তাহের দুই বছর পর এক মাসের…

Read More

কথিত জুলাই জঙ্গীদের পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় কথিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটোয়ারী এবং দলের জ্যেষ্ঠ নেতা সারজিস আলম আহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (২৬ জুলাই) হবিগঞ্জে এই ঘটনা ঘটে। জুলাই জঙ্গীদের দাবি, শান্তিপূর্ণভাবে পদযাত্রা চলাকালে হঠাৎ একদল ব্যক্তি নেতাকর্মীদের লক্ষ্য করে হামলা চালায়। এ সময় নেতাদের বহনকারী গাড়ি ঘিরে ফেলে ভাঙচুর করা হয়। হামলার মুখে কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং চারদিকে ছুটোছুটি শুরু হয়। হামলার সময় গাড়ির কাচ ভেঙে যায় এবং ধাক্কাধাক্কির মধ্যে সারজিস আলম ও নাসীরউদ্দীন পাটোয়ারী আহত হন। পরে দলের নেতাকর্মীরা দ্রুত তাদের ঘটনাস্থল…

Read More

নরসিংদীর শিবপুরে সামাজিক নিরাপত্তা কর্মসূচির ‘ফ্যামিলি কার্ড’ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীকে গভীর রাতে নির্জন পুকুরপাড়ে দেখা করার প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন আকন্দের বিরুদ্ধে। অভিযোগসংবলিত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও তীব্র আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী নারীর অভিযোগ, অভিযুক্ত নেতা তাকে রাত ১২টার দিকে পুকুরপাড়ে দেখা করতে বলেন। বিনিময়ে সরকার ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ করে দেওয়ার আশ্বাস দেওয়া হয়। তিনি দাবি করেন, এর আগেও একই ধরনের কুপ্রস্তাবে সাড়া না দেওয়ায় তাকে বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও সরকারি সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে। অভিযোগকারী আরও…

Read More

দেশব্যাপী চলমান কথিত বিশেষ অভিযানে গত তিন মাসে আওয়ামী লীগের বিভিন্ন বানোয়াট মামলার কথিত আসামি, ‘চিহ্নিত’ অপরাধী ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির অভিযোগে জড়িত সন্দেহভাজনদের বিরুদ্ধে ব্যাপক অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ পুলিশ। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ১ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত পরিচালিত বিশেষ অভিযানে ৩৯ হাজার ২৬৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) পুলিশ সদর দপ্তর থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, একই সময়ে দেশের বিভিন্ন থানায় দায়ের হওয়া অন্যান্য মামলা ও নিয়মিত অভিযানে আরও ১ লাখ ২ হাজার ৭২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ফলে বিশেষ অভিযান ও অন্যান্য মামলা মিলিয়ে মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ…

Read More

ভারতে নয়াদিল্লির ঐতিহাসিক যন্তর মন্তর (Jantar Mantar) এলাকায় সাম্প্রতিক বিক্ষোভকে ঘিরে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে দিল্লি পুলিশ। পুলিশের দাবি, ২০ থেকে ২৫ জুলাই পর্যন্ত বিক্ষোভস্থল এবং আশপাশের এলাকায় ফেসিয়াল রিকগনিশন (মুখ শনাক্তকরণ) প্রযুক্তিসহ বিভিন্ন আধুনিক প্রযুক্তিগত সরঞ্জাম ব্যবহার করে মোট ২,৮৭৩ জন অপরাধের পূর্ব রেকর্ড থাকা ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। দিল্লি পুলিশের তথ্যমতে, শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে ৯৮৯ জনের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, ধর্ষণ, অপহরণ এবং অস্ত্র আইনে (Arms Act) গুরুতর অপরাধের মামলা রয়েছে। এছাড়া তাদের মধ্যে বেশ কয়েকজনকে পুলিশের নথিতে অভ্যাসগত অপরাধী (Habitual Offender) হিসেবেও চিহ্নিত করা হয়েছে। তবে পুলিশ স্পষ্টভাবে জানিয়েছে, কেবলমাত্র বিক্ষোভস্থলে কোনো ব্যক্তির উপস্থিতি শনাক্ত হওয়া মানেই…

Read More

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) এক ছাত্রীকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধ এখন রূপ নিয়েছে বড় ধরনের সংঘাতে। প্রক্টর কার্যালয় থেকে কেন্দ্রীয় গ্রন্থাগার পর্যন্ত সংঘটিত মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থীকে পরে নিষিদ্ধ ছাত্রলীগের কথিত সন্ত্রাসী কর্মকাণ্ডসংক্রান্ত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। একই সঙ্গে পুরো ঘটনাকে কেন্দ্র করে ‘মব ভায়োলেন্স’-এর অভিযোগ তুলে নিরপেক্ষ তদন্ত ও জড়িতদের শাস্তির দাবিতে সরব হয়েছে বিভিন্ন ছাত্রসংগঠন। পরিস্থিতি সামাল দিতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গ্রেপ্তার হওয়া দুই শিক্ষার্থী হলেন ইতিহাস বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আনাস এবং মাহমুদুল হাসান। তারা বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান…

Read More

যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলের মেয়ে মেহেজাবিন জান্নাত অনন্যার বিরুদ্ধে একটি মাদরাসার শিশু শিক্ষার্থীকে মারধরের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে যশোর শহর। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার (২৮ জুলাই) সকালে শহরের নীলগঞ্জ সুপারি বাগান এলাকায় অবস্থিত এমপি গোলাম রসুলের বাসভবন ঘেরাও করে বিক্ষোভ করেন স্থানীয় বাসিন্দা, অভিভাবক ও এলাকাবাসী। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার এমপির বাড়ির বিপরীতে অবস্থিত আল মাদরাসাতুল শারইয়্যাহ-এর কয়েকজন শিশু শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ওঠে অনন্যার বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, মঙ্গলবার সকালে তিনি আবারও মাদরাসার শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে এক অভিভাবকের মাথায় তালা দিয়ে আঘাত করা হলে পরিস্থিতি…

Read More